০৭:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার ওসিকে হুমকি দেওয়া বৈষম্যবিরোধী নেতা মাহদী গ্রেপ্তার

কুমিল্লায় যুবদল নেতা সোহেল হত্যা মামলায় একজনের ফাঁসি

  • তারিখ : ০৪:১৭:০৬ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২০
  • / 741

মো. জাকির হোসেন :
কুমিল্লা নগরীর রেইসকোর্স এলাকার যুবদল নেতা এসএম তৌহিদ সোহেল হত্যা মামলায় একজনকে মৃত্যুদণ্ড ও অপর দুই আসামিকে বেকসুর খালাস দেয়া হয়। বুধবার এ রায় ঘোষণা করেন কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক আবদুল্লাহ আল মামুন।

বাদী পক্ষের আইনজীবী এড. জাহাঙ্গীর আলম বলেন, দীর্ঘ আট বছর পর রায় ঘোষণা করা হয়েছে। রায়ে আমরা সন্তুষ্ট নই। পূর্ব বিরোধের জের ধরে ২০১২ সালের ১৬ সেপ্টেম্বর কুমিল্লা রেইসকোর্স এলাকার বাসা থেকে একটু দূরে বিএনপি নেতা এসএম তৌহিদ সোহেলকে কুপিয়ে হত্যা করে রেইসকোর্স এলাকার মৃত কদম আলীর ছেলে আহসান হাবিব মিঠু ও তার ভাই বিএনপি নেতা মোস্তফা জামান।

ঘটনার পরে তৌহিদ সোহেলের স্ত্রী বদরুন নাহার বাদী হয়ে আহসান হাবিব মিঠু ও তার ভাই বিএনপি নেতা মোস্তফা জামানের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার বাদী তৌহিদ সোহেলের স্ত্রী বদরুন নাহার লুনা বলেন, আমার স্বামীকে যারা হত্যা করেছে তাদের মধ্যে আহসান হাবীব মিঠু ও তার ভাই মোস্তফা জামান। এছাড়াও আসামি আহসান হাবীব মিঠু আদালতে স্বাক্ষী দিয়েছে তার সহযোগী হাসানও খুনের ঘটনার সাথে সরাসরি জড়িত।

আদালত আজ পলাতক আহসান হাবীব মিঠুকে মৃত্যুদণ্ড দিলেও তার ভাই মোস্তফা জামান ও হত্যার ঘটনার সাথে সরাসরি জড়িত হাসানকে বেকসুর খালাস দিয়েছে। এখন বেকসুর খালাস পাওয়া আসামির জন্য রেইসকোর্স এলাকায় থাকা সম্ভব হবে না। আমরা এ রায় মানি না। আমরা উচ্চ আদালতে আপিল করবো।

বিবাদী পক্ষের আইনজীবী ছিলেন এড.আলী আক্কাস। তিনি রায়ে সন্তোষ প্রকাশ করেন।

শেয়ার করুন

কুমিল্লায় যুবদল নেতা সোহেল হত্যা মামলায় একজনের ফাঁসি

তারিখ : ০৪:১৭:০৬ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২০