০৩:১৯ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

কুমিল্লার বুড়িচংয়ে নির্যাতন করে স্ত্রী হত্যার অভিযোগ

  • তারিখ : ০৭:৪২:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২০
  • / 498

মো.জাকির হোসেন :

কুমিল্লার বুড়িচং উপজেলার জগৎপুর গ্রামে শারমিন আক্তার (২৪) নামে এক গৃহবধূকে নির্যাতন শেষে গলায় ফাঁস দিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শনিবার দুপুরে এঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তর জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, জেলার বুড়িচং উপজেলার সদর ইউনিয়নের জগৎপুর গ্রামের মৃত কবির আহমেদের মেয়ে শারমিনের সাথে একই গ্রামের মফিজুল ইসলামের ছেলে মাসুদের বিয়ে হয়।

নিহতের ভাই জাকির জানান, বিয়ের পর থেকেই মাসুদ বিভিন্নভাবে তার বোনকে নির্যাতন করতে থাকে। বিগত কিছুদিন ধরে মাসুদ শারমিনের কাছে একটি স্বর্নের চেইন বায়না করে। কিন্তু অভাবের সংসারের কারণে শারমিন তার ভাইয়ের কাছে স্বর্নের চেইন চাইতে অস্বীকার করে। গত ২৩ সেপ্টেম্বর শারমিন তার বোন নাজমার ছেলের সুন্নতে খৎনা উপলক্ষে স্বামীকে নিয়ে গেলে সেখানেও তাদের তর্কবিতর্ক হয়। এক পর্যায়ে না খেয়েই তারা চলে আসে।

জাকির আরো জানায়, আসার পর বোনের স্বামী মাসুদ থানায় একটি জিডি করে। গতকাল বেলা ১১ টায় শারমিন এর লাশ গলায় ফাঁস দেওয়া অবস্থায় উদ্ধার করে পুলিশ সুরুতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন।

বুড়িচং থানার ওসি তদন্ত মাসুদ খান জানান,লাশ ময়নাতদন্তের জন্য কুমেক মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট আসার পর হত্যার কারন জানা যাবে।

শেয়ার করুন

কুমিল্লার বুড়িচংয়ে নির্যাতন করে স্ত্রী হত্যার অভিযোগ

তারিখ : ০৭:৪২:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২০