০৯:২২ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

সদর দক্ষিণে জাতীয় জন্ম নিবন্ধন দিবস পালিত

  • তারিখ : ০৭:৩৪:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২০
  • / 553

রকিবুল হাসান রকি ।।

‘নাগরিক অধিকার করতে সুরক্ষণ, ৪৫ দিনের মধ্যে জন্ম ও মৃত্যু নিবন্ধন’ এ স্লোগানকে সামনে রেখে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় জাতীয় জন্ম নিবন্ধন দিবস-২০২০ পালিত হয়েছে। মঙ্গলবার উপজেলা প্রধান প্রটকের সামনে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা নির্বাহী অফিসার মিয়া মোহাম্মাদ কেয়ামউদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম সারওয়ার।

এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার পুতুল, বিজয়পুর ইউনিয়ন চেয়ারম্যান খোরশেদ আলম খোকা, উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও সচিবগণ।

এ সময় বক্তারা বলেন, নাগরিক অধিকার রক্ষায় জন্মনিবন্ধন একজন শিশুর প্রথম দলিল। শিশু জন্মের ৪৫ দিনের মধ্যে তার জন্মনিবন্ধন নিশ্চিত করতে হবে। তাই শিশুর জন্মনিবন্ধন করার বিষয়ে অভিভাবকসহ সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। এছাড়া উক্ত আলোচনা সভায় মৃত্যু নিবন্ধনের ওপরও জোর দেওয়া হয়।

শেয়ার করুন

সদর দক্ষিণে জাতীয় জন্ম নিবন্ধন দিবস পালিত

তারিখ : ০৭:৩৪:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২০