১০:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

কুমিল্লার বুড়িচংয়ে লাশের খন্ডিত অংশ উদ্ধার

  • তারিখ : ১০:৪৩:৫৭ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২০
  • / 549

মো.জাকির হোসেন :

কুমিল্লার বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের ছয়ঘড়িয়া গ্রামের ফসলী ধানক্ষেতের পাশ থেকে মঙ্গলবার রাতে পুলিশ একটি বিচ্ছিন্ন মস্তক ও একটি হাত উদ্ধার করেছে।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, জেলার বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের ছয়ঘড়িয়া গ্রামের আব্দুল জলিল মেম্বারের জমিতে একটি বিচ্ছিন্ন হাত ও শাহআলম মেম্বারের মালিকানাধীন জমির ধানক্ষেতে একটি বিচ্ছিন্ন খন্ডিত মস্তক দেখে মঙ্গলবার রাতে স্থানীয় লোকজন বুড়িচং থানার ভারপ্র্রাপ্ত কর্মকর্তাকে খবর দেয়।

পরে এসআই বিনোদ দস্তগীর এর নেতৃত্বে ঘটনাস্থলে এসে রাত আনুমানিক ১০ টায় খন্ডিত মস্তক ও হাত উদ্ধার করে থানায় নিয়ে আসে। এসআই বিনোদ দস্তগীর জানান, খন্ডিত মস্তক ও হাত পঁেচ বিকৃত হয়ে যাওয়ায় পুরুষ কিংবা নারী সনাক্ত করা সম্ভব হয়নি।

এদিকে খবর পেয়ে কুমিল্লা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তানভীর সালেহীন ইমন ও পিবিআই’র একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন। গতকাল বুধবার খন্ডিত মস্তক ও হাত ডিএনএ পরীক্ষার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে অজ্ঞাত একটি হত্যা মামলা দায়ের করেছে।

শেয়ার করুন

কুমিল্লার বুড়িচংয়ে লাশের খন্ডিত অংশ উদ্ধার

তারিখ : ১০:৪৩:৫৭ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২০