০৬:২৫ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার ওসিকে হুমকি দেওয়া বৈষম্যবিরোধী নেতা মাহদী গ্রেপ্তার

২০ বছর পূর্তি ও শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ইস্টার্ণ প্লাজায় মূল্য ছাড়!

  • তারিখ : ০৮:০৫:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২০
  • / 1704

এমদাদুল হক সোহাগ :

কুমিল্লায় সর্বপ্রথম নির্মিত অভিজাত ও শীততাপ নিয়ন্ত্রিত বিপনী বিতান ইস্টার্ন ইয়াকুব প্লাজায় শুরু হচ্ছে ২০ বছরপূর্তি ও শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিশেষ মূল্য ছাড়। ০৯ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত মূল্যছাড় চলবে। মার্কেটের সকল ব্র্যান্ডশপ ও দোকান তাদের সকল পণ্যে সর্বনিম্ন ৫% থেকে ২০% ছাড়ে পণ্য বিক্রি করবেন। মোবাইল ও কম্পিউটার দোকানে থাকবে আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা। স্বর্ণ ও টেইলার দোকানের ব্যবসায়ীরা তাদের মজুরীর ক্ষেত্রে বিশেষ ছাড় প্রদান করবে।

ইস্টার্ন ইয়াকুব প্লাজা গত বছরের ২৬ মার্চ থেকে সম্পূর্ণ এক দরের মার্কেট হিসেবে ক্রেতাদের চাহিদা অনুযায়ি পণ্য সামগ্রী বিক্রি করে আসছে। কুমিল্লায় সস্পূর্ণ এক দরের মার্কেট হিসেবে ইস্টার্ণ প্লাজাই প্রথম।

২০০০ সালে প্রতিষ্ঠার পর থেকে যুগোপযোগী উৎকৃষ্ট মানের দেশী-বিদেশী পণ্যসামগ্রী সরবরাহ করে অগনিত ক্রেতা সাধারণের সন্তুষ্টি ও ভালোবাসাকে পূজি করে সফল ভাবে বিশ বছরে পদার্পন করেছে। সেজন্য মার্কেটের দোকান মালিক সমবায় সমিতি ও ব্যবসায়ীরা অনেকটা জাঁকজমকভাবে তাদের বিশ বছরপূর্তি পালন করবে বলে জানা গেছে।

কুমিল্লা ইস্টার্ণ ইয়াকুব প্লাজা দোকান মালিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক মো: মঞ্জুরুল আলম ভূইয়া জানান, ইস্টার্ণ ইয়াকুব প্লাজা ২০০০ সালে প্রতিষ্ঠার পর থেকে ক্রেতাদের চাহিদা মাথায় রেখে উৎকৃষ্ট মানের পণ্যসামগ্রী সরবরাহ করে আসছে। ইস্টার্ণ ইয়াকুব প্লাজা ব্যবসার পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মসূচি পালন করে আসছে। গৌরবের সাথে আমরা বিশ বছরপূর্তির অনুষ্ঠান করতে যাচ্ছি। এর আগে আমরা সফলতার এক যুগপূর্তি অনুষ্ঠান করেছি। এ উপলক্ষে কুমিল্লাবাসী সহ ইস্টার্ন ইয়াকুব প্লাজার সকল ত্রেতা ও শুভানুধ্যায়িদের অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি পূর্বের ন্যায় সকলের সহযোগীতা কামনা করছি।

শেয়ার করুন

২০ বছর পূর্তি ও শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ইস্টার্ণ প্লাজায় মূল্য ছাড়!

তারিখ : ০৮:০৫:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২০