০৫:১০ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার ওসিকে হুমকি দেওয়া বৈষম্যবিরোধী নেতা মাহদী গ্রেপ্তার

কুমিল্লায় ভোটকেন্দ্রে সংঘর্ষ, আহত ১০, বিএনপি প্রার্থী’র ভোট বর্জন

  • তারিখ : ০২:০৮:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২০
  • / 915

কুমিল্লা প্রতিনিধি :

কুমিল্লায় ভোট শুরুর আগে কাকৈরতলা কেন্দ্রে দুই প্রতীকের প্রার্থীদের সমর্থকদের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়ার খবর পাওয়া গেছে। এতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী (আনারস প্রতীক) মাহফুজুর রহমান সেলিমের ১০ কর্মী আহত হয়েছে।

হামলা ও সংঘর্ষের ঘটনায় ওই কেন্দ্র ভোটারশূন্য হয়ে পড়েছে।

এদিকে পেরপেটিতে আনারস প্রতীকের প্রার্থীর গাড়ি ভাংচুরের ঘটনা ঘটেছে। আনারস প্রতীকের প্রার্থীর কর্মী মো. সজিব অভিযোগ করেন, সকাল সাড়ে ৭টায় কাকৈরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে দেশীয় অস্ত্র ও লাঠি দিয়ে হামলা করে।

এদিকে বরুড়া আদ্রা ইউনিয়ন বিএনপি প্রার্থী মাস্টার ফারভেজ ভোট বর্জন করেছেন।

কাকৈরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার জাহাঙ্গীর হোসেন জানান, স্কুলের সীমানার মধ্যে কোন ঝামেলা হয়নি। নৌকা ছাড়া অন্য প্রতীকের এজেন্ট কেন্দ্রে আসেনি।

এ কেন্দ্রের পুলিশ কর্মকর্তা এসআই নাছের জানান, ভোট শুরুর আগে বাইরে ধাওয়া পাল্টা ধাওয়ার খবর শুনেছি। তবে ভিতরে কোন সমস্যা হয়নি। আইনশৃঙ্খলা বাহিনী যথাযথভাবে দায়িত্ব পালন করছে।

শেয়ার করুন

কুমিল্লায় ভোটকেন্দ্রে সংঘর্ষ, আহত ১০, বিএনপি প্রার্থী’র ভোট বর্জন

তারিখ : ০২:০৮:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২০