১২:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

ভর্তি পরীক্ষা নিয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি কুমিল্লা বিশ্ববিদ্যালয়

  • তারিখ : ০৯:১১:২৭ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২০
  • / 525

কুবি প্রতিনিধি।।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক/সম্মান শ্রেণির ভর্তি পরীক্ষার বিষয়ে এখনও কোন সিদ্ধান্ত নেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন। শনিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী।

সম্প্রতি অনলাইনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সিদ্ধান্তের একটি খবর ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে বিতর্কের সৃষ্টি হয়। ব্যাপক সমালোচনার মুখে পড়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে বিষয়টিকে গুজব বলে দাবি করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।

এ বিষয়ে জানতে চাইলে উপাচার্য বলেন, ভর্তি পরীক্ষা নিয়ে আমরা এখনও কোন সিদ্ধান্ত নেইনি। কিছুদিন আগে উপাচার্যদের মিটিংয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিজেদের তৈরী একটি এপের মাধ্যমে অনলাইনে কিভাবে পরীক্ষা নেয়া যায় তার ডকুমেন্টারি দেখান। সেখানে আগে স্নাতক এবং স্নাতকোত্তরের চূড়ান্ত পরীক্ষা নেয়ার পরামর্শ দেন উপাচার্যরা। কিন্তু সেটাও এখনও শিক্ষা মন্ত্রণালয় এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন অনুমোদন দেয়নি। ভর্তি পরীক্ষা তো অনেক দূরের বিষয়। অনলাইনে ভর্তি পরীক্ষা নেয়া হবে বিষয়টি সম্পূর্ণ গুজব।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আবু তাহের বলেন, ভর্তি পরীক্ষা নিয়ে আমরা কোন সিদ্ধান্ত নেইনি। তবে সমন্বিত ভর্তি পরীক্ষার যদি কোন সিদ্ধান্ত ইউজিসি নেয় তাহলে আমরাও সেখানে যুক্ত হবো।

শেয়ার করুন

ভর্তি পরীক্ষা নিয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি কুমিল্লা বিশ্ববিদ্যালয়

তারিখ : ০৯:১১:২৭ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২০