০৯:৩৭ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

কুবিতে স্নাতক ও স্নাতকোত্তর চূড়ান্ত পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত

  • তারিখ : ১০:৫২:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২০
  • / 603

কুবি প্রতিনিধি :

চলতি মাসের শেষের দিকে স্নাতক ও স্নাতকোত্তর চূড়ান্ত পরীক্ষা নেওয়ার কথা ভাবছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রশাসন। বুধবার (৪ নভেম্বর) একাডেমিক কাউন্সিলের এক সভায় এ ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো: আবু তাহের বলেন, ‘করোনায় সৃষ্ট সেশন জট কমিয়ে আনার লক্ষ্যে স্নাতক ও স্নাতকোত্তর চূড়ান্ত পরীক্ষা নিতে বিভিন্ন অনুষদের ডিন ও বিভাগীয় প্রধানের সমন্বয়ে একটি কমিটি করে দেওয়া হয়েছে।

কমিটির উত্থাপিত বিষয়গুলোর আলোকে আগামী ২৫ নভেম্বর সিন্ডিকেট সভায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। স্নাতক ও স্নাতকোত্তর চূড়ান্ত পরীক্ষার পর পর্যায়ক্রমে অন্যান্য পরীক্ষার দিকে এগুবে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তিনি আরও বলেন, আগামী ১৫ দিনের মধ্যে প্রতিটি বিভাগকে পরীক্ষা নিতে প্রস্তুতি নেওয়ার জন্য চিঠি দেওয়া হবে।

তবে পরীক্ষাকালীন সময়ে আবাসিক হলগুলো বন্ধ থাকবে এবং সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখেই পরীক্ষা নেওয়া হবে। এক্ষেত্রে একসাথে সর্বোচ্চ তিন থেকে চারটি বিভাগের পরীক্ষা নেওয়া হবে বলেও জানান রেজিস্ট্রার অধ্যাপক ড. মো: আবু তাহের।

শেয়ার করুন

কুবিতে স্নাতক ও স্নাতকোত্তর চূড়ান্ত পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত

তারিখ : ১০:৫২:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২০