০৭:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

সদর দক্ষিণে আধিপত্যের জের ধরে যুবলীগ নেতা জিল্লুকে গুলি করে হত্যা

  • তারিখ : ১২:১৯:২৩ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২০
  • / 1383

মাজহারুল ইসলাম বাপ্পি।।

কুমিল্লা সদর দক্ষিণের চৌয়ারায় আধিপত্যের জের ধরে যুবলীগ নেতা গোলাম জিলানী চৌধুরী ওরফে জিল্লুকে স্ত্রী’র সামনে প্রকাশ্যে গুলি চালিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার সকাল সাতটায় গ্রাম চৌয়ারা রাস্তার মাথায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল ঘিরে রেখেছে আইন শৃঙ্খলা বাহিনী। এ ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

সূত্রে জানা যায়, কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানাধীন নগরীর ২৫ নং ওয়ার্ডের গ্রাম চৌয়ারার মোখলেসুর রহমান মাস্টার ছেলে যুবলীগ নেতা গোলাম জিলানী চৌধুরী ওরফে জিল্লু বুধবার সকাল সাতটায় তার স্ত্রী’কে আনার জন্য মোটর সাইকেল যোগে নিজ বাড়ি থেকে বের হয়ে রাস্তার মাথায় আসা মাত্র ১০/১৫ জনের একটি দল তাকে গতিরোধ করে প্রথমে গুলি করে এবং পরবর্তীতে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

আশংকাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় জিল্লু মারা যায়। যুবলীগ নেতা জিল্লু আনজুম সুলতানা সীমা এমপি সমর্থিত ছিল।

এ ব্যাপারে সদর দক্ষিণ মডেল থানার পরিদর্শক (তদন্ত) কমল কৃষ্ণ ধর জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

**** এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি ****

শেয়ার করুন

সদর দক্ষিণে আধিপত্যের জের ধরে যুবলীগ নেতা জিল্লুকে গুলি করে হত্যা

তারিখ : ১২:১৯:২৩ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২০