০৫:২৫ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

সদর দক্ষিণে প্রাইভেটকারে ২০হাজার ইয়াবা, অস্ত্র ও গুলিসহ আটক ১

  • তারিখ : ০৬:১৫:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১ ডিসেম্বর ২০২০
  • / 852

নিজস্ব প্রতিবেদক।।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার নন্দনপুর এলাকায় প্রায় ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, বিদেশি পিস্তল ও গুলিসহ মুছা আহম্মেদ ওরফে মুন্না নামের একজনকে আটক করেছে র‌্যাব। এসব তথ্য জানান র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার কোম্পানি অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব।

তিনি জানান, সোমবার রাতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি দল সদর দক্ষিণ উপজেলার নন্দনপুর বিসমিল্লাহ ফিলিং স্টেশন এলাকায় ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি প্রাইভেটকার (চট্ট মেট্রো-গ ১১-৫২৫৮) তল্লাশি করে। প্রাইভেটকার থেকে ১৯ হাজার ৬১০ পিস ইয়াবা ট্যাবলেট, একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, তিন রাউন্ড গুলি উদ্ধার করে র‌্যাব। এ সময় কুমিল্লা জেলার কোতয়ালি থানধীন ভ‚বনগর গ্রামের আব্দুল মান্নানের ছেলে মুছা আহম্মেদ ওরফে মুন্নাকে (২৯) আটক করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক মুন্না জানান, দীর্ঘদিন যাবৎ প্রাইভেট কার চালানোর আড়ালে অস্ত্র, ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য পরিবহন করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় করে আসছিল। তার বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে বলে জানায় র‌্যাব।

শেয়ার করুন

সদর দক্ষিণে প্রাইভেটকারে ২০হাজার ইয়াবা, অস্ত্র ও গুলিসহ আটক ১

তারিখ : ০৬:১৫:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১ ডিসেম্বর ২০২০