০১:৪১ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার ওসিকে হুমকি দেওয়া বৈষম্যবিরোধী নেতা মাহদী গ্রেপ্তার কুমিল্লার ৩টি আসনে জামায়াতের প্রার্থীসহ ১১ জনের মনোনয়ন বাতিল

ঢাকা থেকে চুরি হওয়া পিকআপ বুড়িচংয়ে উদ্ধার, আটক এক

  • তারিখ : ০৭:৫৫:১১ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০১৯
  • / 1413

মো.জাকির হোসেন :
রাজধানীর ধামরাই থানাধীন মধুডাঙ্গা এলাকা থেকে এক মাস পূর্বে চুরি হওয়া একটি পিকআপ রোববার বিকেলে কুমিল্লার বুড়িচং থানাধীন নিমসার বাজার এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। এ সময় পিকআপ চুরির সাথে জড়িত একজনকে আটক করেছে পুলিশ।
দেবপুর পুলিশ ফাঁড়ীর ইনচার্জ ইন্সপেক্টর মোঃ সাজ্জাদ হোসেন জানান, এ বছরের ২২ নভেম্বর রাতে রাজধানীর ধামরাই থানাধীন মধুডাঙ্গা এলাকা থেকে মোঃ আঃ আলীম নামে এক ব্যাক্তির একটি পিকআপ চুরি হয়। এ ঘটনায় সংস্লিষ্ট থানায় একটি মামলা দায়ের হয়। চুরির ঘটনায় ধামরাই থানার এস আই মাহমুদুল হক এর নেতৃত্বে একটি দল বুড়িচং থানা এলাকায় আসে। পরে রোববার বিকেলে দেবপুর পুলিশ ফাঁড়ীর ইনচার্জ ইন্সপেক্টর মোঃ সাজ্জাদ হোসেনের সহায়তায় বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের নিমসার ফিলিং ষ্টেশন এলাকায় অভিযান চালিয়ে চুরি হওয়া পিকআপটিকে উদ্ধার করা হয়। এসময় চুরি সাথে জড়িত থাকার অভিযোগে মোঃ আলম মিয়া (৩৬) নামে একজনকে আটক করা হয়। আটককৃত আলম মিয়া কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার বল্লারচর গ্রামের নুরুল ইসলামে ছেলে। পুলিশ আটককৃত আসামীকে আদালতে প্রেরন করেছে।

শেয়ার করুন

ঢাকা থেকে চুরি হওয়া পিকআপ বুড়িচংয়ে উদ্ধার, আটক এক

তারিখ : ০৭:৫৫:১১ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০১৯