১১:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

সদর দক্ষিণে জনতার হাতে মহিলা সহ ৩ গরু চোর আটক

  • তারিখ : ০৬:০৮:১৬ অপরাহ্ন, রবিবার, ১০ জানুয়ারী ২০২১
  • / 1192

নিজস্ব প্রতিবেদক।।

কুমিল্লা সদর দক্ষিণের সানন্দায় দিনে দুপুরে গরু চুরি করে নেয়ার সময় এক মহিলা সহ তিনজন কে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছে স্থানীয়রা। আটককৃতদের সকলের বাড়ি কুৃমিল্লা আদর্শ সদরের ধর্মপুর এলাকায়।

জানা যায়,কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নের সানন্দা গ্রামে রবিবার দুপুরে অভিনব কায়দায় দুই পুরুষ ও এক মহিলা যাত্রী বেশে রাস্তা থেকে সিএনজি দিয়ে গরু তুলে নিয়ে যাওয়ার সময় পাশ্ববর্তী এক মহিলা চোর বলে চিৎকার দেয়।

পরে স্থানীয় জনতা তাদের ধাওয়া করে একটি বাগান থেকে তাদেরকে গরু ও সিএনজি সহকারে আটক করে।

আটককৃতরা হচ্ছে, কুমিল্লা আদর্শ সদর উপজেলার ধর্মপুর এলাকার ফয়সাল, তার স্ত্রী তাহমিনা ও একই এলাকার সিএনজি চালক সোহেল। গরু চুরিতে হাতেনাতে আটককৃত স্বামী-স্ত্রী এর আগেও কোটবাড়ি এলাকায় চুরি করার সময় আটক হয় বলে জানায় স্থানীয়রা।

খবর পেয়ে কোটবাড়ি পুলিশ ফাঁড়ির আইসি নাজমুল সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে এসে তাদের থানায় নিয়ে যায়।

এ ব্যাপারে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ দেবাশীষ চৌধুরী জানান,আটককৃতদের বিরুদ্ধে আইনানুযায়ী ব্যবস্থা নেয়া হচ্ছে।

শেয়ার করুন

সদর দক্ষিণে জনতার হাতে মহিলা সহ ৩ গরু চোর আটক

তারিখ : ০৬:০৮:১৬ অপরাহ্ন, রবিবার, ১০ জানুয়ারী ২০২১