১০:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

সদর দক্ষিণের অলির বাজারে ১২০০ অসহায় মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিলেন সেনাবাহিনী

  • তারিখ : ০৮:১৮:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ জানুয়ারী ২০২১
  • / 590

নিজস্ব প্রতিবেদক।।

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় গরীব-দু:স্থ ও ছিন্নমূল প্রায় এক হাজার ২ শত জন মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী, কুমিল্লা এরিয়া।

বুধবার (৬ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার বারপাড়া ইউনিয়নের অলিরবাজার আর্দশ উচ্চ বিদ্যালয়ে সেনা মেডিক্যাল ক্যাম্প স্থাপন করে দিনব্যাপি বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ সামগ্রী বিতরণ করা হয়। সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের ৩১ ফিল্ড এ্যাম্বুলেন্সের ২২ সদস্যের একটি দল এ সেবা কার্যক্রম আয়োজন করে।

এ ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদানে নেতৃত্ব দেন ৩১ ফিল্ড এ্যাম্বুলেন্সের অধিনায়ক লে.কর্ণেল শাহপার আকন্দ।

এ সময় আরো উপস্থিত ছিলেন কুমিল্লা সেনানিবাসের ৩ বীরের অধিনায়ক লে. কর্ণেল মো: খায়রুল ইসলাম, পিএসসি, ক্যাপ্টেন জেসমিন জামান, ক্যাপ্টেন কাজী ফয়সল আহমেদ, ক্যাপ্টেন ফাইযা সোলাইমান,ক্যাপ্টেন আসিফ কবীর, লে: আ: সোবহানসহ আরো অনেকে। চিকিৎসা প্রদানের পাশাপাশি জনসাধারণের মাঝে করোনা প্রতিরোধে মাস্কসহ অন্যান্য সামগ্রী প্রদান করা হয়।

৩ বীরের অধিনায়ক লে. কর্ণেল মো: খায়রুল ইসলাম, পিএসসি জানান, আমরা শীতকালিন প্রশিক্ষণ চলাকালে গরীব-অসহায় মানুষদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিয়ে থাকি। স্বাধীনতার পর থেকেই জনগণের সাথে সেনাবাহিনীর একটা আত্মিক সম্পর্ক রয়েছে।

শেয়ার করুন

সদর দক্ষিণের অলির বাজারে ১২০০ অসহায় মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিলেন সেনাবাহিনী

তারিখ : ০৮:১৮:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ জানুয়ারী ২০২১