০২:১১ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার ওসিকে হুমকি দেওয়া বৈষম্যবিরোধী নেতা মাহদী গ্রেপ্তার

কুমিল্লা ভেন্যুতে দুই চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী-মোহামেডানের লড়াই বৃহস্পতিবার

  • তারিখ : ০৬:৫৬:১২ অপরাহ্ন, বুধবার, ২৭ জানুয়ারী ২০২১
  • / 566

দেলোয়ার হোসেন জাকির

কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে দুই চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী-মোহামেডানের লড়াই আজ। আবাহনী-মোহামেডানের এ উত্তেজনাকর খেলার জন্য কুমিল্লার ফুটবল প্রেমিরা অধির আগ্রহে অপেক্ষা করছে। আশপাশের জেলা থেকেও নানান বয়সের মানুষ খেলা দেখতে এসেছে কুমিল্লায়।
প্রিমিয়ার ফুটবল লীগের মোহামেডান স্পোটিং ও বসুন্ধরা কিংসের হোম ভেন্যু কুমিল্লা শহীদ দীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম, এবারের আসরে আবাহনী ও মোহামেডানের এ ম্যাচটি সকল উন্মাদনাকে ছাড়িয়ে গেছে। সমস্ত কুমিল্লায় এখন ফুটবল উৎসব শুরু হয়েছে। অলিগলিতে আবাহনী-মোহামেডানের খেলাকে প্রচার করে মাইকিং চলছে।
আবাহনী-মোহামেডান এ উত্তেজনা পাড়া-মহল্লায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এই ম্যাচকে ঘিরে একটা সময় দুই ভাগে ভাগ হয়ে যেত সমর্থকরা। ভরে যেত গ্যালারি। দুই দলের পতাকায় ছেয়ে যেত গোটা শহর।
বিপিএলে মোহামেডান স্পোটিং ও বসুন্ধরা কিংসের হোম ভেন্যু হওয়ায় আগের দুটি ম্যাচেও দর্শক হয়েছে গ্যালারীতে। আজকের খেলায় মাহামেডান ও আবাহনীর হওয়ায় কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামের পূর্ব এবং পশ্চিম গ্যালারী ভরবে সমর্থকে এমনটাই আশা করছেন কতৃপক্ষ।
কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম থেকে খেলাটি সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস। নিরাপত্তাও জোরদার করা হয়েছে। বুধবার কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম মাঠে বিকেলে অনুশীলন করে মোহামেডান ও সকালে অনুশীলন করে আবাহনী।
কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল আহসান ফারুক রোমেন জানান, আবাহনী-মোহামেডান সবসময়ই একটি উত্তেজনা। তিনি সকলকে নিয়ে সফল একটি খেলা উপভোগ করার আশা ব্যাক্ত করেন।

শেয়ার করুন

কুমিল্লা ভেন্যুতে দুই চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী-মোহামেডানের লড়াই বৃহস্পতিবার

তারিখ : ০৬:৫৬:১২ অপরাহ্ন, বুধবার, ২৭ জানুয়ারী ২০২১