০৪:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

কুমিল্লার বুড়িচংয়ে মাদকাসক্ত স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী-শাশুড়ী খুন

  • তারিখ : ০৯:১০:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী ২০২১
  • / 1609

মো.জাকির হোসেন :

মাদকাসক্ত স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী ও শাশুড়ীকে খুনের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সন্ধ্যার আগে কুমিল্লার বুড়িচং উপজেলার হালগাও গ্রামে এ ঘটনা ঘটে। ঘাতক লোকমান হোসেন (৩৫) ওই এলাকার মৃত আলম মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, লোকমান হোসেন মাদকাসক্ত। মঙ্গলবার বিকেলে হঠাৎ করেই উত্তেজিত হয়ে স্ত্রীর ফারজানা আক্তার (২৫) ও শাশুড়ির বানু বিবি (৫০) কে ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই তারা মা-মেয়ে মারা যায়। খুনের পর লোকমান লাশের পাশেই বসে ছিলো।

তবে লোকমান জানান, তার স্ত্রী ফারজানা আক্তার পরকীয়ার আসক্ত। বিষয়টি সমাধানের জন্য পাশ্ববর্তী কালির বাজার ইউনিয়নের বল্লবপুর গ্রাম থেকে সকালে তার শাশুড়ী বানু বিবিকে খবর দিয়ে তার বাড়ীতে নিয়ে আসেন।

মঙ্গলবার সন্ধ্যার আগে স্ত্রীর পরকীয়ার বিষয়টি তার শাশুড়ীকে সমাধান না করে উল্টো জামাতে গালমন্দ করে। লোকমানকে দোষী সাভ্যস্ত করে। এত উত্তেজিত হয়ে লোকমান ছুরি দিয়ে শাশুড়ী ও তার স্ত্রীকে কে হত্যা করে।

স্থানীয়রা জানান, লোকমান পেশায় রিকশা চালক। লোকমান ফারজানা দম্পত্তির এক ছেলে এক মেয়ে রয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে লোকমানকে গ্রেফতার করে।

বিষয়টি নিয়ে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোজাম্মেল হক জানান, এর আগেও লোকমান এলাকায় আমরা ঘটনাস্থলে আছি। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

শেয়ার করুন

কুমিল্লার বুড়িচংয়ে মাদকাসক্ত স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী-শাশুড়ী খুন

তারিখ : ০৯:১০:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী ২০২১