০৯:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

বুড়িচংয়ে গাছ কাটার শ্রমিকদের হামলায় ৩ জন আহত

  • তারিখ : ০৭:৫৬:১৭ অপরাহ্ন, সোমবার, ১৫ মার্চ ২০২১
  • / 448

মো. জাকির হোসেন।।

কুমিল্লা পল্লী বিদ্যূৎ সমিতি-২ বুড়িচং জোনাল অফিসের লাইনম্যানরা জেলার বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের সাদকপুর গ্রামের উদার গাজীর বাড়ীর মঞ্জুর আলীর ছেলে আঃ মোমিন, তার মেয়ে শাহিন সুলতানা ও পুত্রবধু শিউলী আক্তার ব্যাপক মারধর করে এবং দেশী অস্ত্র দা দিয়ে কুপিয়ে মারাত্মক ভাবে আহত করেছে। এই বিষয়ে আবদুল মোমিন বুড়িচং থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, কুমিল্লা পল্লিবিদ্যুৎ সমিতি-২ এর বুড়িচং জোনাল অফিসের লাইনম্যান মোঃ সাইফুল ইসলামের নেতৃত্বে ৪/৫ জন লোক গতকাল ১৪ মার্চ দুপুরে একই উপজেলার সাদকপুর গ্রামের আঃ মোমিনের বাড়িতে গাছের ডাল কাটার উদ্দেশ্যে বাড়িতে প্রবেশ করে। এই সময় মোমিনের মেয়ে শাহিন সুলতানা ও পুত্রবধু শিউলী আক্তার গোসলখানা গোসল করতেছিল।

বাড়িতে অন্য কোন পুরুষ মানুষ না থাকায় সাইফুল ইসলাম জোড়পূর্বক তাদের গোসল খানায় প্রবেশ করে।

এই সময় শাহিন সুলতানা ও শিউলী বেগম লাইনম্যান সাইফুলের সাথে বাকবিতন্ডায় জড়ালে সাইফুল ইসলাম মোবাইল ফোনের মাধ্যমে পাশের জগতপুর গ্রামের তিতু মিয়ার ছেলে মোঃ সুমন, জজু মিয়ার ছেলে মোঃ জামসেদ, বাচ্চু মিয়ার ছেলে মোঃ সবুজসহ আরো ৮/১০ নিয়ে আসে এবং দেশীয় অস্ত্র দা দিয়ে হামলা চালিয়ে এলোপাথারি কুপিয়ে মোমিন, তার মেয়ে শাহিন সুলাতানা, পুত্রবধু শিউলী আক্তার আহত করে।

তাদের আত্মচিৎকারে স্থানীয়রা দৌড়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। আহতদেরকে উদ্ধার করে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

খবর পেয়ে বুড়িচং থানার ওসি মোঃ মোজাম্মেল হক পিপিএম এর নির্দেশে এস আই বিনোদ কুমার সঙ্গী ফোর্স নিয়ে ঘটনাস্থল পরির্দশন করেছে।

এই বিষয়ে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-২ বুড়িচং জোনাল অফিসের ডিজিএম মোঃ হাফিজুর রহমান বলেন, আমাদের লাইনম্যান সাইফুলের সাথে স্থানীয়রা খারাপ ব্যবহার করায় গাছ কাটার শ্রমিকরা শুনে পরবর্তীতে জড়ো হয়ে হামলা করেছে বলে শুনেছি।

শেয়ার করুন

বুড়িচংয়ে গাছ কাটার শ্রমিকদের হামলায় ৩ জন আহত

তারিখ : ০৭:৫৬:১৭ অপরাহ্ন, সোমবার, ১৫ মার্চ ২০২১