০৬:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

চৌয়ারা এলাকার ত্রাস তুষার গ্রেফতার

  • তারিখ : ১১:২৮:১৯ অপরাহ্ন, সোমবার, ২২ মার্চ ২০২১
  • / 1263

নিজস্ব প্রতিবেদক।।

কুমিল্লা মহানগরীর ২৫ নং ওয়ার্ড যুবলীগ নেতা জিল্লু হত্যা মামলা সহ নয় মামলার আসামী তুষারকে গ্রেফতার করেছে সদর দক্ষিণ মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃত তুষার নগরীর ২৬ নং ওয়ার্ডের গোয়ালমথন এলাকার ওসমান মিয়ার ছেলে।

সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার এএসআই মাহবুবুর রহমান তার সঙ্গীয় ফোর্স নিয়ে সোমবার দুপুরে গলিয়ারা উত্তর ইউনিয়নের সীমান্তবর্তী একবালিয়া এলাকায় অভিযান চালিয়ে তুষার কে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত তুষার যুবলীগ নেতা গোলাম জিলানী চৌধুরী ওরফে জিল্লু হত্যা মামলা,ছিনতাই, দস্যুতা,অস্ত্র আইনে মামলা ও ডাকাতির প্রস্তুতি সহ নয় মামলার আসামী। তুষার চৌয়ারা এলাকা সহ সীমান্তবর্তী এলাকায় দীর্ঘদিন যাবত ত্রাসের প্রভাব বিস্তার করে আসছে। তুষার গ্রেফতারের খবরে স্বস্তি ফিরেছে জিল্লুর পরিবার সহ কুসিকের পঁচিশ, ছাব্বিশ ও সাতাশ নাম্বার ওয়ার্ডের সাধারণ মানুষের মাঝে।

এ ব্যাপারে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ দেবাশীষ চৌধুরী জানান, সদর দক্ষিণ মডেল থানা এলাকায় কোন সন্ত্রাস,চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ী সহ অপরাধীদের ছাড় দেয়া হবে না। গ্রেফতারকৃত তুষারকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।

শেয়ার করুন

চৌয়ারা এলাকার ত্রাস তুষার গ্রেফতার

তারিখ : ১১:২৮:১৯ অপরাহ্ন, সোমবার, ২২ মার্চ ২০২১