০১:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

বুড়িচংয়ে ভয়াবহ অগ্নিকান্ডে বসতঘর ও দোকান পুড়ে ৩০ লাখ টাকার ক্ষতি

  • তারিখ : ০৫:৩৫:৩১ অপরাহ্ন, রবিবার, ২৫ এপ্রিল ২০২১
  • / 469

মো. জাকির হোসেন :

কুমিল্লার বুড়িচংয়ে ভয়াবহ অগ্নিকান্ডে বশত ঘর ও দোকান ভষ্মিভূত হয়েছে। এতে অন্তত ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে। রোববার ভোর ৪ টায় উপজেলার ময়নামতি ইউনিয়নের হোসেনপুর এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, হোসেনপুর এলাকার আবদুল কাদেরের দোকান ঘরে প্রথমে আগুন লাগে। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে পাশ্ববর্তী প্রবাসী ইউনূসের বসত ঘরে।

ইউনুসের ছোট ভাই রুহুল আমিন জানান, ভোর রাতে হঠাৎ দেখি আমার ভাইয়ের ঘর আগুনে পুড়ে যাচ্ছে, চিৎকার করলে এলাকার সবাই এসে আগুন নিভানোর চেষ্টা চালায়।

প্রবাসী ইউনুসের স্ত্রী ঘরে তালা রেখে সন্তাদের পড়ালেখার সুবিধার্থে কুমিল্লা শহরে ভাড়া বাড়িতে থাকার কারনে ঘরের মালামাল বের করার সম্ভব হয়নি।

আগুন নিভাতে স্থানীয়দের দীর্ঘক্ষণ চেষ্টার পর, খবর পেয়ে কুমিল্লা থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে।

ততক্ষণে আগুনে পুড়ে যায় দোকান ঘর ও ৮ কক্ষ বিশিষ্ট পাকা ঘরের সকল মালামাল ও আসবাবপত্র। এতে অন্তত ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্থরা।

ফায়ার সার্ভিসের ইউনিট প্রধান বদিউজ্জামান জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

শেয়ার করুন

বুড়িচংয়ে ভয়াবহ অগ্নিকান্ডে বসতঘর ও দোকান পুড়ে ৩০ লাখ টাকার ক্ষতি

তারিখ : ০৫:৩৫:৩১ অপরাহ্ন, রবিবার, ২৫ এপ্রিল ২০২১