০৬:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

কুমিল্লার লাকসামে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার; আটক ১

  • তারিখ : ১১:১৭:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুন ২০২১
  • / 474

কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লা জেলার লাকসাম উপজেলায় শাহিদা বেগম জান্নাত (২১) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় স্বামী সাইফুল ইসলামকে (২৪) আটক করেছে পুলিশ।

(৪ জুন) শুক্রবার দুপুরে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত শাহিদা উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের ইছাপুরা গ্রাম সাহিদুল মিয়ার ছেলে সাইফুল ইসলামের স্ত্রী।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে শাহিদার সঙ্গে বিরোধ চলছিল তার স্বামীর। আজ সকালে ঘরের ভেতরে তাকে ঝুলন্ত অবস্থায় দেখে স্থানীয়রা। পরে তাকে লাকসাম জেনারেল হাসপাতালে নিয়ে যান তারা।

হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক শাহিদাকে মৃত ঘোষণা করেন। এরপর থেকে শ্বশুর-শাশুড়িসহ পরিবারের অন্য সদস্যরা পলাতক রয়েছেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন ভূইয়া এ তথ্য নিশ্চিত করেন।তিনি আরো বলেন, এ ঘটনায় নিহতের স্বামী সাইফুলকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

কুমিল্লার লাকসামে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার; আটক ১

তারিখ : ১১:১৭:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুন ২০২১