১২:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

কুমিল্লায় পোশাক শ্রমিককে ধর্ষণচেষ্টায় যুবক গ্রেফতার

  • তারিখ : ০৩:৫৩:০১ অপরাহ্ন, শুক্রবার, ২ জুলাই ২০২১
  • / 506

অনলাইন ডেস্ক :

কুমিল্লায় নারী পোশাক শ্রমিককে ধর্ষণচেষ্টার অভিযোগে আজাদ (২৪) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) দেবাশীষ চৌধুরী।

আজাদ পেশায় ব্যাটারি চালিত অটোরিকশা চালক। তিনি নগরীর উনাইসার গ্রামের সেলিম মিয়ার ছেলে।

পুলিশ জানায়, কুমিল্লা ইপিজেডের একটি পোশাক কারখানায় চাকরি কিশোরী (১৬)। গত বুধবার (৩০ জুন) কাজ শেষে বাড়ি ফেরার পথে ইপিজেডের ১ নম্বর গেট থেকে একটি ব্যাটারিচালিত অটোরিকশায় ওঠে ওই পোশাক শ্রমিক। পথে কালিকাপুর চৌমহুনী এলাকায় অটোরিকশাটি নষ্ট হয়ে গেছে বলে চালক সেটি থামিয়ে দেন। পরে কিশোরী ভাড়া দিতে গেলে আজাদ তাকে জাপটে ধরেন। এ সময় ধর্ষণে ব্যর্থ হয়ে তাকে গলা চেপে ধরেন। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

পরদিন বৃহস্পতিবার (১ জুলাই) সকালে ওই কিশোরীর মা বাদী হয়ে সদর দক্ষিণ মডেল থানায় অভিযোগ দায়ের করেন। অভিযান চালিয়ে রাতে আজাদকে গ্রেফতার করে পুলিশ।

শেয়ার করুন

কুমিল্লায় পোশাক শ্রমিককে ধর্ষণচেষ্টায় যুবক গ্রেফতার

তারিখ : ০৩:৫৩:০১ অপরাহ্ন, শুক্রবার, ২ জুলাই ২০২১