০৯:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার ওসিকে হুমকি দেওয়া বৈষম্যবিরোধী নেতা মাহদী গ্রেপ্তার

কুমিল্লায় পরিবহন চাঁদাবাজ চক্রের ১১ সদস্য আটক, ভুয়া রশিদ ও নগদটাকা জব্দ !

  • তারিখ : ১২:১৮:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জুলাই ২০২১
  • / 618

অনলাইন ডেস্ক :

কুমিল্লা নগরীর জাঙ্গালিয়া ও শাসনগাছা বাস স্ট্যান্ডসহ পৃথক কয়েকটি স্থানে অভিযান পরিচালনা করে পরিবহন চাঁদাবাজ চক্রের ১১ সদস্যকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। সোমবার (১৯ জুলাই) দুপুরে র‌্যাব-১১, সিপিসি-২ কুমিল্লার কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয় ।

গ্রেফতারকৃতরা হলো, কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার শাকতলা গ্রামের মোঃ রুকন মিয়ার ছেলে মোঃ স্বপন মিয়া (২০), চাঁদপুর জেলার কচুয়া থানার আসাদপুর গ্রামের কামাল হোসেনের ছেলে মোঃ জিহান হোসেন (২০), কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার শাকতলা গ্রামের মৃত ওহিদ মিয়ার ছেলে মোঃ আকাশ (১৯), নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ থানার নোয়াপাড়া গ্রামের মৃত মেহের আলীর ছেলে মোঃ আব্দুল আলী (৩২), কুমিল্লা জেলার কোতয়ালি থানার গোবিন্দপুর গ্রামের পরদেশ আহম্মেদ ভূইয়ার ছেলে মোঃ তৌফিকুর রহমান মারুফ আবির (১৯) |

কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার নিশ্চিন্তপুর বাগমারা গ্রামের মোঃ মোবারকের ছেলে মোঃ আলমগীর (২০), কুমিল্লা জেলার কোতয়ালি থানার শাসনগাছা মধ্যপাড়া গ্রামের মৃত আব্দুল বারেক এর ছেলে মোঃ রুবেল (৩১), কুমিল্লা জেলার কোতয়ালি থানার শাসনগাছা গ্রামের শাহআলম এর ছেলে মোঃ রনি (৩৩), কুমিল্লা জেলার বুড়িচং থানার ভবানীপুর গ্রামের মৃত আব্দুল জুলহাস মিয়ার ছেলে মোঃ ওহিদ মিয়া (৫০), কুমিল্লা জেলার বুড়িচং থানার ইছাপুর গ্রামের মৃত হাজী আসমত আলীর ছেলে আলমগীর হোসেন (৩৫) ও কুমিল্লা জেলার বুড়িচং থানার ইছাপুর গ্রামের মৃত তফাজ্জল হোসেন এর ছেলে মোঃ আমির হোসেন (৪০)।

র‌্যাব-১১, সিপিসি-২ এর কুমিল্লার কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, কুমিল্লা নগরীর জাঙ্গালিয়া , শাসনগাছা বাসস্ট্যান্ড ও বুড়িচং ভরসার বাজারে অভিযান পরিচালানা করে তাদের আটক করা হয়েছে। ১১ টি ভুয়া রশিদের বইসহ চাঁদাবাজির ১৯ হাজার ১৭০ টাকা উদ্ধার জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় তারা দীর্ঘদিন যাবৎ সাধারণ পরিবহন চালকদের ভয়-ভীতি দেখিয়ে নিয়মিত চাঁদা আদায় করে আসছে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পরিবহনে চাঁদাবাজমুক্ত করতে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

কুমিল্লায় পরিবহন চাঁদাবাজ চক্রের ১১ সদস্য আটক, ভুয়া রশিদ ও নগদটাকা জব্দ !

তারিখ : ১২:১৮:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জুলাই ২০২১