০৬:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

সদর দক্ষিণের সুয়াগাজীতে পূর্ব শত্রুতায় স্কুল শিক্ষিকার ত্রিশটি গাছ কর্তন

  • তারিখ : ০৭:১৯:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জুলাই ২০২১
  • / 744

মাজহারুল ইসলাম বাপ্পি :

কুমিল্লা সদর দক্ষিণের সুয়াগাজীতে পূর্ব শত্রুতার জের ধরে রাতের আঁধারে রেহেনা আক্তার নামে এক স্কুল শিক্ষিকার ত্রিশটি বিভিন্ন প্রজাতির ফলজ গাছ কর্তনের অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় স্কুল শিক্ষিকা বাদী হয়ে পশ্চিম জোড়কানন ইউনিয়নের সুবর্ণপুরের হিরণ মিয়া সহ ১৩ জনের বিরুদ্ধে সদর দক্ষিণ মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, জেলার সদর দক্ষিণ উপজেলার পশ্চিম জোড়কানন ইউনিয়নের সুয়াগাজী বাজার সংলগ্ন ওলইন গ্রামে স্কুল শিক্ষিকা রেহেনা আক্তারের বাড়িতে পূর্ব শত্রুতার জের ধরে মঙ্গলবার দিবাগত রাত ৪টায় পার্শ্ববর্তী সুবর্ণপুর গ্রামের মৃত জলফু মিয়ার ছেলে মোঃ হিরণ মিয়া’র নেতৃত্বে সোহেল, সেলিম, আলমগীর, সাগরসহ অজ্ঞাতনামা আরো ৭/৮ জনে মিলে স্কুল শিক্ষিকার বাড়ির আম, জাম, কাঁঠাল, পেয়ারা, আমড়া, লেবু, মালট্রা সহ মোট ত্রিশটি ফলজ গাছ কেটে পালিয়ে যায়।

রেহেনা আক্তার গত সাত বছর বহু কষ্ট করে গাছগুলোকে পরিচর্চা করায় এ বছর গাছগুলোতে ফলনও এসেছে। এ ঘটনায় স্কুল শিক্ষিকা সদর দক্ষিণ মডেল থানায় ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। মঙ্গলবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ভুক্তভোগী স্কুল শিক্ষিকা রেহেনা আক্তার বলেন, আমার স্বামী প্রবাসে থাকে। ছেলে মেয়েকে নিয়ে এই বাড়িতেই থাকি।গতসাত বছর বহু কষ্ট করে গাছগুলোকে পরিচর্চা করায় এ বছর গাছগুলোতে ফলনও এসেছে। ফল ধরা এ রকম গাছ গুলো মনুষ্যত্ব থাকা কোনো মানুষ কাটতে পারে না।

দোষীদের উপযুক্ত শাস্তি প্রদানে কুমিল্লা জেলা প্রশাসক,পুলিশ সুপার, সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার,সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।

এ ব্যাপারে পশ্চিম জোড়কানন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাসমত উল্লাহ হাসু জানান, চারা গাছগুলো কাটা কোন ভাবেই ঠিক হয়নি।

এ ব্যাপারে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ দেবাশীষ চৌধুরী জানান, তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে।

শেয়ার করুন

সদর দক্ষিণের সুয়াগাজীতে পূর্ব শত্রুতায় স্কুল শিক্ষিকার ত্রিশটি গাছ কর্তন

তারিখ : ০৭:১৯:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জুলাই ২০২১