০৫:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

কুমিল্লায় দুই মোটরবাইকের সংঘর্ষ পুলিশ কর্মকর্তা নিহত

  • তারিখ : ০৬:১৭:০৩ অপরাহ্ন, বুধবার, ৪ অগাস্ট ২০২১
  • / 564

মো.জাকির হোসেন :

সড়ক দূর্ঘটনায় এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। মঙ্গলবার বেলা সাড়ে ৩ টায় কুমিল্লা সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবপুর এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহতের নাম রাকি চন্দ্র সিংহ। তিনি সহকারী উপপরিদর্শক।

কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর এলাকার চৌকিদার বাড়ী তিনি ব্রাহ্মণবাড়ীয়ার নবীনগর থানায় কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, কুমিল্লা সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবপুর ইউনুস মুড়ির মিল এলাকায় পুলিশ সদস্য রাকি চন্দ্র সিংহ কুমিল্লা সেনানিবাসমূখি যাচ্ছিলেন।

এ সময় তিনি একটি অজ্ঞাত গাড়িকে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক আসা ময়নামতির এলাকার বাসিন্দা রাফি উল্লাহর মোটরবাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

এ সময় দু’জন সড়কের দুই দিকে পড়ে যায়। পরে স্থানীয়রা আহত দু’জনকে উদ্ধার করে ময়নামতি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

এ সময় পুলিশ কর্মকর্তা রাকির অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। পরে মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে গুরতর আহত রাফিকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়।

দেবপুর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক কাজী হাসান উদ্দিন জানান, খবর পেয়ে তিনি সাথে সাথে ঘটনাস্থলে যান। বিষয়টি যেহেতু হাইওয়ে পুলিশের তাই তিনি হাইওয়ে পুলিশকে অবগত করেন।

হাইওয়ে পুলিশের পুলিশের সহকারী উপপরিদর্শক আবদুর রশিদ দূর্ঘটনাস্থল থেকে মোটরবাইক দুটি ফাঁড়িতে নিয়ে যান।

শেয়ার করুন

কুমিল্লায় দুই মোটরবাইকের সংঘর্ষ পুলিশ কর্মকর্তা নিহত

তারিখ : ০৬:১৭:০৩ অপরাহ্ন, বুধবার, ৪ অগাস্ট ২০২১