০৮:৫১ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার ওসিকে হুমকি দেওয়া বৈষম্যবিরোধী নেতা মাহদী গ্রেপ্তার কুমিল্লার ৩টি আসনে জামায়াতের প্রার্থীসহ ১১ জনের মনোনয়ন বাতিল

কুমিল্লায় মোটরসাইকেল-অটোরিকশার সংঘর্ষে স্কুলছাত্রের মৃত্যু

  • তারিখ : ০৫:৩১:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অগাস্ট ২০২১
  • / 563

কুমিল্লা প্রতিনিধি :

কুমিল্লার নাঙ্গলকোটে মোটরসাইকেল ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার নাঙ্গলকোট-মক্রবপুর সড়কের মক্রবপুর শীল বাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত মারুফ বিন মাহবুব রাফি (১৭) কুমিল্লা ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র। সে উপজেলার তুলাগাঁওয়ের মাছ ব্যবসায়ী শাহজাহান সাজুর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাফি মোটরসাইকেল চালিয়ে মক্রবপুর থেকে নাঙ্গলকোট বাজারে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত কিশোর রাফি দুই ভাই ও এক বোনের মধ্যে মেজো। রাফির মৃত্যুতে শোক প্রকাশ করেন কুমিল্লার ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মু. শফিকুল আলম হেলাল।

নাঙ্গলকোট থানার ওসি আ স ম আবদুন নূর জানান, লাশ উদ্ধার করে স্বজনরা বাড়িতে নিয়ে গেছেন। নিহতের পরিবার মামলা করতে আগ্রহী নয়। সিএনজি অটো রিকশাটি আটক করা সম্ভব হয়নি।

শেয়ার করুন

কুমিল্লায় মোটরসাইকেল-অটোরিকশার সংঘর্ষে স্কুলছাত্রের মৃত্যু

তারিখ : ০৫:৩১:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অগাস্ট ২০২১