০২:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

কুমিল্লার বুড়িচংয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

  • তারিখ : ০৭:২০:৫২ অপরাহ্ন, শনিবার, ১৪ অগাস্ট ২০২১
  • / 398

কুমিল্লা প্রতিনিধি :

কুমিল্লার বুড়িচং উপজেলার ভারেল্লা দক্ষিণ ইউনিয়নের এতবারপুর গ্রামের মোঃ ইমনের ঘর থেকে শনিবার সকালে পুলিশ তার স্ত্রী আসমা আক্তার (২২) এর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে।

পুলিশ সুত্রে জানা যায়, জেলার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের আকাবপুর গ্রামের মেয়ে আসমা আক্তার। বিগত প্রায় ৪ বছর পূর্বে প্রেম করে একই উপজেলার পাশ্ববর্তী ভারেল্লা দক্ষিণ ইউনিয়নের এতবারপুর গ্রামের ইমনের সাথে তার বিয়ে হয়।

সুত্র জানায়, বেশ কিছুদিন ধরে তাদের মাঝে পারিবারিক বিরোধ চলে আসছিল। অন্যান্য দিনের মতো শুক্রবার রাতেও স্বামী-স্ত্রী একই কক্ষে ঘুমিয়ে পড়ে। রাত আনুমানিক ৩ টায় স্বামী ইমনের ঘুম ভাঙ্গলে সে পাশেই ঘরের সিলিংয়ের সাথে ওড়না পেচানো অবস্থায় স্ত্রীর লাশ দেখতে পায়।

পরে বিষয়টি বুড়িচং থানার দেবপুর ফাঁড়িতে জানালে গতকাল শনিবার সকাল সাড়ে ৮ টায় এসআই কামাল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল এতবারপুর গ্রামে গিয়ে নিহতের লাশ সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন।

শেয়ার করুন

কুমিল্লার বুড়িচংয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

তারিখ : ০৭:২০:৫২ অপরাহ্ন, শনিবার, ১৪ অগাস্ট ২০২১