০৪:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার ওসিকে হুমকি দেওয়া বৈষম্যবিরোধী নেতা মাহদী গ্রেপ্তার

কুবিতে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা

  • তারিখ : ০৬:৩৩:৩৮ অপরাহ্ন, বুধবার, ৮ সেপ্টেম্বর ২০২১
  • / 464

কুবি প্রতিনিধি :

করোনা সংক্রমণের কারণে স্থগিত হওয়া স্নাতকোত্তর এবং স্নাতক শেষ বর্ষের পরীক্ষা যথাযথ স্বাস্থ্যবিধি মেনে সশরীরে নিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)। আগামী বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) থেকে শুরু হচ্ছে এই পরীক্ষা কার্যক্রম।

বিশ্ববিদ্যালয় পরিবারের সবার স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি বিবেচনা করে কুবিতে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞাসহ বিভিন্ন নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ দলিলুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে ক্যাম্পাসে সবার মাস্ক পরে আসার পাশাপাশি সামাজিক দূরত্ব বজায় রাখতে বলা হয়েছে। এছাড়াও আরও বলা হয়, প্রত্যেক ভবনে প্রবেশের আগে সাবান পানি দিয়ে হাত ধোয়া, হলরুমে পরীক্ষার আগে হ্যান্ড স্যানিটাইজ করা ও পরীক্ষা শেষে দ্রুত ক্যাম্পাস ত্যাগ করতে বলা হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীরা যেন অযথা আড্ডা এবং গণজমায়েত না করে, সে নির্দেশনাও দেওয়া হয়।

প্রসঙ্গত, গত ২৯ আগস্ট অগ্রাধিকারের ভিত্তিতে শুধু স্নাতকোত্তরের পরীক্ষা নেয়ার ঘোষণা দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরবর্তীতে শিক্ষার্থীদের দাবির মুখে ৩১ আগস্ট স্নাতকোত্তরের পাশাপাশি স্নাতক চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের পরীক্ষা নেয়ারও সিদ্ধান্ত নেওয়া হয়।

শেয়ার করুন

কুবিতে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা

তারিখ : ০৬:৩৩:৩৮ অপরাহ্ন, বুধবার, ৮ সেপ্টেম্বর ২০২১