০৪:৪৩ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

কুমিল্লায় কাভার্ডভ্যানে মালামাল লুটকালে এক ছিনতাইকারী আটক

  • তারিখ : ১২:১০:৩৬ অপরাহ্ন, সোমবার, ২০ সেপ্টেম্বর ২০২১
  • / 552

কুমিল্লা উত্তর প্রতিনিধিঃ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার কোরপাই কলাবাগান এলাকায় কাভার্ডভ্যানের তালা খুলে মালামাল লুটকালে শ্রাবন প্রকাশ্যে শাওন (২১) নামে এক ছিনতাইকারীকে আটক করেছে পুুলিশ।

সে চান্দিনা উপজেলার শ্রীমন্তপুর এলাকার মোঃ মাসুদ রানার ছেলে।

পুলিশ জানায়, মহাসড়কে চলাচলরত কাভার্ডভ্যান চালকরা বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের কোরপাই কলাবাগান এলাকায় সড়কের পাশে গাড়ী রেখে খাবার গ্রহন কালে রোববার সকালে কৌশলে গাড়ীর লক খুলে চালকের টাকা পয়সা সহ বিভিন্ন মালামাল লুটের সময় স্থানীয়া একজন ছিনতাইকারীকে আটক করে।

পরে বুড়িচং থানার দেবপুর ফাঁড়ী পুলিশকে খবর দিলে উপ পরিদর্শক (এস আই) কাজি হাসান উদ্দিন দুপুরে ঘটনাস্থলে গিয়ে ছিনতাইকারীকে ফাঁড়ীতে নিয়ে আসে।

স্থানীয় ইউপি সদস্য মোবারক হোসেন জানান, মহাসড়কে চলাচলকারী চালকগন কোরপাই এলাকার বিভিন্ন হোটেলে খাবার খায়। সড়কের পাশে থামানো গাড়ীগুলোতে একটি চক্র দীর্ঘদিন ধরে ছিনতাই করে আসছিলো।

সম্প্রতি সময়ে একজন চালককে ছুরিকাঘাত করে টাকা পয়সা ছিনিয়ে নেয় চক্রটি। রোববার সকালে ৪/৫ জনের একটি দল কাভার্ডভ্যানে ছিনতাই কালে স্থানীরা ধাওয়া করে একজনকে আটক করে। পরে পিটুনি দিয়ে পুলিশের নিকট হস্থান্তর করা হয়।

উপ পরিদর্শক (এস আই) কাজি হাসান উদ্দিন জানান, আটকৃত ছিনতাইকারী পলাতকদের নাম প্রকাশ করেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পলাতকদের আটকের অভিযান চলছে।

শেয়ার করুন

কুমিল্লায় কাভার্ডভ্যানে মালামাল লুটকালে এক ছিনতাইকারী আটক

তারিখ : ১২:১০:৩৬ অপরাহ্ন, সোমবার, ২০ সেপ্টেম্বর ২০২১