১২:৩৬ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

সদর দক্ষিণ দাঁড়িয়ে থাকা অটোরিকশায় লরির ধাক্কা, নিহত ২

  • তারিখ : ১২:৩০:৩৯ অপরাহ্ন, বুধবার, ৬ অক্টোবর ২০২১
  • / 481

নিজস্ব প্রতিবেদক।।

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় লরির ধাক্কায় অটোরিকশার চালক ও যাত্রী নিহত হয়েছেন।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উপজেলার সুয়াগাজী বাটপাড়া এলাকায় বুধবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, জামিল হোসেন ও মোজাম্মেল হক। জামিল হোসেনের বাড়ি জেলার সদর দক্ষিণ উপজেলার বিষ্ণুপুর এলাকার। তিনি অটোরিকশার চালক ছিলেন। আর যাত্রী মোজাম্মেল হকের বাড়ি একই উপজেলার বাটপারা এলাকায়।

বিষয়টি নিশ্চিত করেছেন ময়নামতি হাইওয়ে থানার উপ-পরিদর্শক খোরশেদ আলম।

তিনি জানান, চট্টগ্রামের উদ্দেশে ঢাকা ছেড়ে আসা একটি লরি সুয়াগাজী বাটপারা এলাকায় একটি অটোরিকশাকে চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই চালক ও যাত্রী নিহত হন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, লরিচালক তন্দ্রাচ্ছন্ন অবস্থায় মহাসড়কের পাশে একটি শাখা সড়কে দাঁড়িয়ে থাকা অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই দুজন মারা যান।

তিনি আরও জানান, লরিটি জব্দ করা হলেও চালক পালিয়েছেন। তাকে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হবে।

শেয়ার করুন

সদর দক্ষিণ দাঁড়িয়ে থাকা অটোরিকশায় লরির ধাক্কা, নিহত ২

তারিখ : ১২:৩০:৩৯ অপরাহ্ন, বুধবার, ৬ অক্টোবর ২০২১