০৬:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

সদর দক্ষিণে দুই প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতের ৫০ হাজার টাকা জরিমানা

  • তারিখ : ০৮:২৭:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ নভেম্বর ২০২১
  • / 796

নিজস্ব প্রতিবেদক :

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি, বাজারজাত করণ এবং প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় মেসার্স রেহানা ওয়েল মিল নামে তেল কারখানা ও খাদিজা ফুড প্রোডাক্ট নামে বেকারিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৬ নভেম্বর) কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার কোটবাড়ি বিশ্বরোড এলাকায় দুই কারখানা মালিককে ৫০হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করে সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার শুভাশিস ঘোষ।

এ সময় বিএসটিআই কুমিল্লার ফিল্ড অফিসার শহিদুল ইসলাম,সদর দক্ষিণ মডেল থানার এএসআই আশরাফ সহ তার সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন ।

বিএসটিআই ফিল্ড অফিসার শহিদুল ইসলাম বলেন,প্রতিষ্ঠান দুইটি বিএসটিআইয়ের লোগো ব্যবহার করেন যার কোন অনুমতি নাই, মেয়াদ ফেল মালামাল ব্যবহার, নোংরা পরিবেশ এর কারনে জরিমানা করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার শুভাশিস ঘোষ বলেন,অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কুট ও কেকসহ বিভিন্ন খাদ্যপণ্য তৈরি করে আসছিল। যা স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর।’

উপযুক্ত প্রমাণ পাওয়ায় বিএসটিআই আইনে কারখানার মালিকদের ২৫ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা জরিমানা করে এবং আগামী এক মাসের মধ্যে কার্য্য পরিবেশ উন্নত করার জন্য সময় বেঁধে দেওয়া হয়।

শেয়ার করুন

সদর দক্ষিণে দুই প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতের ৫০ হাজার টাকা জরিমানা

তারিখ : ০৮:২৭:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ নভেম্বর ২০২১