০৪:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

মুরাদনগরে সংবাদ প্রকাশের পর দিনব্যাপী অভিযানে ৫৬টি ড্রেজার মেশিনসহ ২৬ হাজার ফুট পাইপ বিনষ্ট

  • তারিখ : ০১:২১:৩৯ অপরাহ্ন, বুধবার, ১ ডিসেম্বর ২০২১
  • / 350

আরিফ গাজী :

কুমিল্লার মুরাদনগরে কুমিল্লা এসডি নিউজ ২৪ডট কম ‘২০০ ড্রেজারে মাটি উত্তোলন’ এই শিরোনামে সংবাদ প্রকাশের পর দিনব্যাপী অভিযান পরিচালনা করেন স্থানীয় প্রশাসন।

এ সময় ৫৬টি মাটি কাটার ড্রেজার মেশিন ও মাটি সরবরাহের কাজে ব্যবহৃত ২৬ হাজার ফুট পাইপ বিনষ্ট করা হয়। শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার ২২টি ইউনিয়নের বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশ ও সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিন।

জানা যায়, গত বৃহস্পতিবার (১৮ নভেম্বর) কুমিল্লা এসডি নিউজ ২৪ডট কম ‘২০০ ড্রেজারে মাটি উত্তোলন’ এই শিরোনামে একটি সংবাদ প্রকাশ হয়। সংবাদ প্রকাশের পর ওইদিন সকালে উপজেলার মাসিক আইন শৃঙ্খলা সভায় মুরাদনগর প্রেসক্লাবের সভাপতি প্রভাষক আজিজুর রহমান রনি অবৈধ ড্রেজারের বিষয়টি প্রশাসনের নজরে আনেন। এরই অংশ হিসেবে অবৈধ ড্রেজার মেশিনের বিরুদ্ধে স্থানীয় প্রশাসন শনিবার দিনব্যাপি অভিযান পরিচালনা করেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অভিষেক দাশ বলেন, ড্রেজারের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে ২২টি ইউনিয়নে একযোগে অভিযান পরিচালনা করা হয়েছে।

উপজেলা প্রশাসনের পাশাপাশি প্রত্যেক ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তারা তাদের নিজ ইউনিয়নে অভিযান চালান। আজকের অভিযানে ৫৬টি ড্রেজার মেশিন ও ২৬ হাজার ফুট পাইপ ধ্বংস করা হয়েছে। আগামীতেও আমাদের এমন অভিযান অব্যাত থাকবে।

শেয়ার করুন

মুরাদনগরে সংবাদ প্রকাশের পর দিনব্যাপী অভিযানে ৫৬টি ড্রেজার মেশিনসহ ২৬ হাজার ফুট পাইপ বিনষ্ট

তারিখ : ০১:২১:৩৯ অপরাহ্ন, বুধবার, ১ ডিসেম্বর ২০২১