০৮:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

কুমিল্লা সদর দক্ষিণে ফুল সজ্জিত সরকারি গাড়িতে পুলিশ কনস্টেবলকে বিদায়

  • তারিখ : ১০:৫২:৩২ পূর্বাহ্ন, রবিবার, ১৬ জানুয়ারী ২০২২
  • / 467

মাজহারুল ইসলাম বাপ্পি:

বাংলাদেশ পুলিশে ৩৯ বছর চাকুরী করে
কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় কর্মরত থেকে অবসরে যাওয়ার সময় কনস্টেবল মনিরুল ইসলাম সস্ত্রীক এর বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে । শনিবার দুপুরে থানায় সংবর্ধনা শেষে ফুল সজ্জিত সদর দক্ষিণ মডেল থানার সরকারি গাড়িতে মনিরুল ইসলাম, সস্ত্রীক ও তার ছেলে-মেয়েদের গ্রামের বাড়ি কুমিল্লার দেবিদ্বার থানার ওয়াহিদপুরে পৌঁছে দেয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এএসপি প্রশান্ত পাল । কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ দেবাশীষ চৌধুরীর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইন্সপেক্টর তদন্ত বিল্লাল হোসেনসহ থানার সকল অফিসার ও ফোর্স। এ সময় থানার পক্ষ থেকে কনস্টেবল মনিরুল ইসলাম
ও তার স্ত্রীকে উপহার সামগ্রী দেওয়া হয়। সম্মাননা প্রদান করার মাধ্যমে বিদায় বেলায় এ রকম ফুল সজ্জিত থানার সরকারি গাড়ির মাধ্যমে বাড়িতে পৌঁছে দেয়ার ব্যবস্থা করায় সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ দেবাশীষ চৌধুরীর নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেছেন কনস্টেবল মনিরুল ইসলামের স্ত্রী ও সন্তানরা। ভবিষ্যতেও সদর দক্ষিণ মডেল থানা পুলিশের এ আয়োজন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন দেবাশীষ চৌধুরী।

শেয়ার করুন

কুমিল্লা সদর দক্ষিণে ফুল সজ্জিত সরকারি গাড়িতে পুলিশ কনস্টেবলকে বিদায়

তারিখ : ১০:৫২:৩২ পূর্বাহ্ন, রবিবার, ১৬ জানুয়ারী ২০২২