০২:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার ওসিকে হুমকি দেওয়া বৈষম্যবিরোধী নেতা মাহদী গ্রেপ্তার

কুমিল্লায় নিজ বাসা থেকে ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার

  • তারিখ : ১১:১৮:২০ অপরাহ্ন, রবিবার, ৩০ জানুয়ারী ২০২২
  • / 895

নিজস্ব প্রতিবেদক।।

কুমিল্লা নগরীর নুরপুর চৌমুহনী এলাকায় নিজ বাসা থেকে গোলাম রাফি সারোয়ার নামে এক ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে।

তিনি ওই এলাকার মৃত আনোয়ার হেসেনের ছেলে। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে রোববার রাত সোয়া ১০টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

পরিবারের বরাত দিয়ে কোতোয়ালি মডেল থানার ওসি সহিদুর রহমান বলেন, রাফি পেশায় মোবাইল ফেক্সিলোডের ব্যবসায়ী। শনিবার তার মা সৈয়দা আক্তারের সঙ্গে এক আত্মীয়ের বাসায় গিয়ে রাতে একা বাসায় চলে আসেন। পরে রাতে তিনি একাই বাসায় ছিলেন। রোববার রাত ৯ টার দিকে তার মা বাসায় ফিরে ছেলের গলাকাটা মরদেহ দেখতে পান।

ওসি আরও বলেন, ধারণা করা হচ্ছে রোববার ভোরের দিকে এ খুনের ঘটনা ঘটেছে। এখনো হত্যার মোটিভ জানা যায়নি। হত্যাকাণ্ডের কারণ খতিয়ে দেখা হচ্ছে। এদিকে সিআইডির ক্রাইমসিন ঘটনাস্থল থেকে বেশ কিছু আলামত জব্দ করেছে।

শেয়ার করুন

কুমিল্লায় নিজ বাসা থেকে ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার

তারিখ : ১১:১৮:২০ অপরাহ্ন, রবিবার, ৩০ জানুয়ারী ২০২২