০৭:২৯ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার ওসিকে হুমকি দেওয়া বৈষম্যবিরোধী নেতা মাহদী গ্রেপ্তার কুমিল্লার ৩টি আসনে জামায়াতের প্রার্থীসহ ১১ জনের মনোনয়ন বাতিল

নাঙ্গলকোটে ট্রাক্টর চাপায় স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু

  • তারিখ : ০৭:৫০:১৭ অপরাহ্ন, সোমবার, ৩১ জানুয়ারী ২০২২
  • / 373

নাঙ্গলকোট প্রতিনিধি :

কুমিল্লার নাঙ্গলকোটের বাঙ্গড্ডা ইউনিয়নের গান্দাছি গ্রামে অবৈধ ট্রাক্টর চাপায় রাফিদুল ইসলাম নামে ৬ষ্ঠ শ্রেণীর এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার সকাল আনুমানিক সৌয়া ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাফিদুল ইসলাম পাশ্ববর্তী চৌদ্দগ্রাম উপজেলার শুভপুর ইউনিয়নের কৈয়ারধারী গ্রামের স্কুল শিক্ষক তোফায়েল হোসেনের পুত্র।

স্থানীয় ও নিহতের পারিবারিক সূত্রে জানাযায়, জেলার চৌদ্দগ্রাম উপজেলার কৈয়ারধারী গ্রামের স্কুল শিক্ষক তোফায়েল হোসেনের ছেলে রাফিদুল ইসলাম পাশ্ববর্তী বাঙ্গড্ডা এডুকেয়ার স্কুলের ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী। সোমবার সকালে স্কুল খোলার বিষয়ে ও ইউনিক আইডির তথ্য জানতে রাফিদ বাইসাইকেল নিয়ে বাঙ্গড্ডায় আসেন।

স্কুলের সামনে এসে স্কুল বন্ধ দেখে পুনঃরায় বাড়ী ফেরার পথে মাটি বহনকারী বেপরোয়া অবৈধ ট্রাক্টর চাপায় ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ ফারুক হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। বিস্তারিত জানে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

নাঙ্গলকোটে ট্রাক্টর চাপায় স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু

তারিখ : ০৭:৫০:১৭ অপরাহ্ন, সোমবার, ৩১ জানুয়ারী ২০২২