০৫:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

বঙ্গবন্ধু পল্লীতে সদর দক্ষিণ উপজেলা অফিসার্স ক্লাবের বসন্ত বরণ

  • তারিখ : ০৭:৫৩:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৪ ফেব্রুয়ারী ২০২২
  • / 484

নিজস্ব প্রতিবেদক।।

কুমিল্লা সদর দক্ষিণের সাতবাড়িয়া বঙ্গবন্ধু পল্লীতে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ঘর পাওয়া ভূমিহীন ও গৃহহীন পরিবারের সদস্যদের নিয়ে উপজেলা অফিসার্স ক্লাবের উদ্যোগে বসন্ত বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বসন্ত বরণ অনুষ্ঠানের শুরুতে সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার শুভাশিস ঘোষ বঙ্গবন্ধু পল্লীতে বসবাসকারীদের ফুল দিয়ে বরণ করে নেয়।

এ সময় বিভিন্ন রকমের পিঠা আপ্যায়নের মধ্য দিয়ে পিঠা উৎসবেরও আয়োজন করা হয়।উপজেলা অফিসার্স ক্লাবের ব্যতিক্রম ধর্মী এ আয়োজনে সন্তোষ প্রকাশ করেছেন বঙ্গবন্ধু পল্লীর সব বয়সী মানুষ।

এ সময় সদর দক্ষিণ উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল হাই বাবলু, সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ দেবাশীষ চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার ভূমি আব্দুর রহমান, পশ্চিম জোড়কানন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাসমত উল্লাহ হাসু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান চৌধুরী, সদর দক্ষিণ প্রেসক্লাব সভাপতি হাজী মোঃ দেলোয়ার হোসেন মজুমদার, পশ্চিম জোড়কানন ইউপি সচিব মোঃ মাসুকুর রহমানসহ উপজেলা অফিসার্স ক্লাব সদস্যগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

বঙ্গবন্ধু পল্লীতে সদর দক্ষিণ উপজেলা অফিসার্স ক্লাবের বসন্ত বরণ

তারিখ : ০৭:৫৩:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৪ ফেব্রুয়ারী ২০২২