০৭:২৮ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার ওসিকে হুমকি দেওয়া বৈষম্যবিরোধী নেতা মাহদী গ্রেপ্তার কুমিল্লার ৩টি আসনে জামায়াতের প্রার্থীসহ ১১ জনের মনোনয়ন বাতিল

কুমিল্লার নাঙ্গলকোটে অটোরিকশা চাপায় শিশুর মৃত্যু

  • তারিখ : ০৪:৪৫:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী ২০২২
  • / 393

নাঙ্গলকোট প্রতিনিধি :

কুমিল্লার নাঙ্গলকোটে বেপরোয়া অটোরিকশা চাপায় বৃহস্পতিবার দুপুরে পেরিয়া ইসলামিয়া নূরানি মাদরাসার শিশু শ্রেণীর এক ছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত শিশু নুশরাত আক্তার (৬) স্থানীয় যুগীপুকুরিয়া গ্রামের নজরুল ইসলামের মেয়ে। ঘাতক আটোরিকশা চালক একই ইউনিয়নের কৈয়া গ্রামের হেলাল উদ্দিন।

জানা যায়, উপজেলার পেরিয়া ইসলামিয়া নূরানি মাদরাসা ছুটির পর পাশ্ববর্তী যুগিপুকুরিয়া গ্রামের নজরুল ইসলামের শিশু কন্যা নুসরাত আক্তার পায়ে হেটে বাড়ী যাওয়ার পথে কৈয়া গ্রামের অটোরিকশা চালক হেলাল উদ্দিন বেপরোয়া গতিতে এসে শিশুটিকে চাপা দেয়।

এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। অবস্থা গুরুতর হওয়ায় শিশুটিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

নাঙ্গলকোট থানা পুলিশের উপ পরিদর্শক সাধন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

কুমিল্লার নাঙ্গলকোটে অটোরিকশা চাপায় শিশুর মৃত্যু

তারিখ : ০৪:৪৫:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী ২০২২