০২:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

সদর দক্ষিণের বিজয়পুরে ট্রেনের কাটায় তিন শিক্ষার্থী নিহত

  • তারিখ : ০২:৩১:৫৮ অপরাহ্ন, বুধবার, ৯ মার্চ ২০২২
  • / 962

মাজহারুল ইসলাম বাপ্পি।।

কুমিল্লা সদর দক্ষিণের বিজয়পুর রেলক্রসিং এলাকায় ট্রেনে কাটা পড়ে বিজয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিন শিক্ষার্থী নিহত হয়েছে। বুধবার দুপুর ১২ টায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার প্রতিবাদে দুপুর সাড়ে বারোটায় কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক এবং রেললাইন অবরোধ করেছে স্থানীয়রা।

বিজয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদেকুর রহমান জানান, বুধবার দুপুর ১২ টায় স্কুলে আসার সময় বিজয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী মিম, তাসফিয়া ও রিমা ঢাকাগামী একটি ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই এই তিন শিক্ষার্থীর মৃত্যু হয়।

তিন শিক্ষার্থী নিহতের খবর পেয়ে সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার শুভাশিস ঘোষ, সদর দক্ষিণ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল হাই বাবলু ঘটনাস্থল পরিদর্শন করেন এবং নিহতের স্বজনদের শান্তনা দেন।

শেয়ার করুন

সদর দক্ষিণের বিজয়পুরে ট্রেনের কাটায় তিন শিক্ষার্থী নিহত

তারিখ : ০২:৩১:৫৮ অপরাহ্ন, বুধবার, ৯ মার্চ ২০২২