০১:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার ওসিকে হুমকি দেওয়া বৈষম্যবিরোধী নেতা মাহদী গ্রেপ্তার

কুমিল্লায় একসঙ্গে ৪ সন্তান জন্ম দিলেন শিরিন

  • তারিখ : ০৫:০৭:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ মার্চ ২০২২
  • / 797

নিজস্ব প্রতিবেদক :

কুমিল্লা নগরীতে একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন শিরিন আক্তার নামের এক প্রসূতি। এ ঘটনায় শিরিনের পরিবার ও আত্মীয়-স্বজনদের মধ্যে আনন্দের বন্যা বইছে। শুক্রবার (২৫ মার্চ) দুপুরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিশেষজ্ঞ ডা. নাজমা মজুমদার লিরা এতথ্য নিশ্চিত করেছেন।

প্রসূতি শিরিন আক্তার কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের গঙ্গানগর গ্রামের সাইফুল ইসলামের স্ত্রী। তাদের সাত বছরের এক কন্যাসন্তান রয়েছে।

নবজাতকদের পিতা সাইফুল ইসলাম জানান, গত মঙ্গলবার অসুস্থ অবস্থায় তার স্ত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের গাহিনী বিশেষজ্ঞ ডা.নাজমা মজুমদার লিরার তত্ত্বাবধানে অস্ত্রোপচারের মাধ্যমে চার নবজাতক ভূমিষ্ট হয়। চার নবজাতকের মধ্যে দুইটি শিশু সুস্থ আছে। অন্য দুইটি শিশু অসুস্থ থাকায় হাসপাতালে শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় রাখা হয়েছে।

নবজাতকদের দাদি মর্জিনা বেগম বলেন, ‘একসঙ্গে চার নাতি-নাতনি জন্ম নেওয়ায় আমরা অনেক খুশি। আমাদের পরিবার আলোকিত হয়েছে। আল্লাহ যেন তাদের সব সময় সুস্থ রাখে।’

হাসপাতাল সূত্র জানায়, বুধবার (২৩ মার্চ) রাত ১২টায় নগরীর মুন হাসপাতালের গাইনি বিভাগে অস্ত্রোপচারের মাধ্যমে চার সন্তানের জন্ম দেন শিরিন আক্তার। নবজাতকদের মধ্যে তিনটি ছেলে ও একটি মেয়ে।

শেয়ার করুন

কুমিল্লায় একসঙ্গে ৪ সন্তান জন্ম দিলেন শিরিন

তারিখ : ০৫:০৭:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ মার্চ ২০২২