০১:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার ওসিকে হুমকি দেওয়া বৈষম্যবিরোধী নেতা মাহদী গ্রেপ্তার

কুমিল্লায় যুবদল-ছাত্রদলের ১৫ নেতাকর্মী কারাগারে

  • তারিখ : ০৩:৫৩:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ এপ্রিল ২০২২
  • / 651

কুমিল্লা প্রতিনিধি :

কুমিল্লায় বিএনপিসহ অঙ্গসংগঠনের ১৫ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার (১২ এপ্রিল) দুপুরে আদলতে হাজির হয়ে জামিন চাইলে সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ আতাবুল্লাহ তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

তারা হলেন- কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল কাইয়ুম, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হান, ভিপি জসিম উদ্দিন, মহানগর যুবদলের সভাপতি উদবাতুল বারী আবু, কাউন্সিলর সাখাওয়াতুল্লাহ শিপন, সাবেক কাউন্সিলর বিল্লাল, মহানগর যুবদলের সহ-সভাপতি তারেকুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক ফয়সালুর রহমান পাভেল, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি মনির হোসেন পারভেজ, সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমেদ, মহানগর যুবদলের সহ-সাধারণ সম্পাদক টিটু নাহা, জেলা যুবদলের সহ-কোষাধ্যক্ষ জুয়েল আশ্রাফী, মহানগর যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক আবুল হাসনাত হিরা, আদর্শ সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক জুম্মন হোসেন সুমন।

আসামিপক্ষের আইনজীবী আ হ ম তাইফুর আলম জানান, ২০১৮ সালে কুমিল্লা মহানগরীর রানীর দিঘীর পাড়ে নাশকতামূলক কার্যকলাপের পরিকল্পনার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনের মামলায় জামিনের জন্য আদালতে হাজির হন ১৬ নেতাকর্মী। এ সময় আদালত ১৫ জনের জামিন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একজনকে জামিন দেওয়া হয়।

এ বিষয়ে কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সভাপতি ভিপি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম বলেন, একটি গায়েবি ও ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় আমাদের নেতাকর্মীদের জড়ানো হয়েছে। সে মামলায় তাদের কারাগারেও পাঠানো হয়েছে। এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং আটকদের মুক্তি দাবি করছি।

শেয়ার করুন

কুমিল্লায় যুবদল-ছাত্রদলের ১৫ নেতাকর্মী কারাগারে

তারিখ : ০৩:৫৩:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ এপ্রিল ২০২২