০৬:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

কুমিল্লায় সাংবাদিক হত্যা মামলার প্রধান আসামী বন্দুকযদ্ধে নিহত

  • তারিখ : ০৫:০৪:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১৭ এপ্রিল ২০২২
  • / 782

বুড়িচং প্রতিনিধি।।

কুমিল্লায় বুড়িচংয়ে সাংবাদিক মহিউদ্দিন সরকার নাইম হত্যার এজহার নামীয় প্রধান আসামী মোঃ রাজু র‌্যাবের সাথে বন্দুক যুদ্ধে নিহত হয়েছে।
শনিবার রাত ২ টায় কুমিল্লা আদর্শ সদর উপজেলার গোলাবাড়ী এলাকায় র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে রাজু নিহত হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব ১১ এর কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন।
তিনি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১ এর একটি দল জেলার আদর্শ সদর উপজেলার গোলাবাড়ি সীমান্ত এলাকায় অভিযানে গেলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি ছুঁড়ে। র‌্যাবও আত্মারক্ষার্থে পাল্টা গুলি ছুঁড়লে রাজু গুলিবিদ্ধ হন। পরে আহত রাজুকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।
নিহত রাজু কুমিল্লা আদর্শ সদর উপজেলার বিষ্ণুপুর গ্রামের সাদেক মিয়ার ছেলে। তাঁর বিরুদ্ধে একাধিক মাদক ও অস্ত্র মামলা রয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার নিহত সাংবাদিক মহিউদ্দিন সরকার নাঈম এর মা নাজমা আক্তার বাদী হয়ে রাজুকে প্রধান আসামী করে ৩ জন নামীয় ও অজ্ঞাত আরে ৬ জনকে আসামি করে বুড়িচং থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

উল্লেখ্য, কুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের হায়দ্রাবাদ সীমান্তে মাদক কারবারির গুলিতে মহিউদ্দিন সরকার নাঈম নিহত হন। বুধবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
বুধবার রাত সাড়ে ৯টার দিকে মহিউদ্দিন সরকার নাঈমকে গুরুতর আহত অবস্থায় দুজন বিজিবি সদস্য এনে হাসপাতালে নিয়ে যেতে নির্দেশ দেন। এ সময় বিজিবি সদস্যরা বলেন, সীমান্তে মারামারিতে আহত হয়েছেন মহিউদ্দিন। তাঁকে হাসপাতালে নিয়ে চিকিৎসা দিতে বলে তাঁরা চলে যায়। পরে ওই দুই যুবক মহিউদ্দিন সরকারকে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মুজাহিদুল ইসলাম মৃত ঘোষণা করেন।

শেয়ার করুন

কুমিল্লায় সাংবাদিক হত্যা মামলার প্রধান আসামী বন্দুকযদ্ধে নিহত

তারিখ : ০৫:০৪:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১৭ এপ্রিল ২০২২