০১:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

কুমিল্লা সিটিতে তৃণমূলে গ্রহণযোগ্য ব্যক্তিকে মনোনয়ন দেবে আ. লীগ

  • তারিখ : ০১:১৯:৪৩ অপরাহ্ন, সোমবার, ৯ মে ২০২২
  • / 451

অনলাইন ডেস্ক
কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন-প্রার্থী বাছাইয়ে সর্তকতার কথা জানিয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা বলছেন তৃণমূলে গ্রহণযোগ্য কর্মীবান্ধব বিতর্কমুক্ত ব্যক্তিকে মনোনয়ন দেয়া হবে।

দলের নেতারা জানান, গেলো দুটি নির্বাচনে তাদের প্রার্থীর পরাজয়সহ নানান কারণও বিশ্লেষণ করা হচ্ছে। তাই ব্যক্তি ইমেজের সঙ্গে তৃণমূলের সুপারিশকে গুরুত্ব দেয়া হবে।
কুমিল্লা পৌরসভা সিটি কর্পোরেশন হওয়ার পর থেকেই মেয়র পদটি বিএনপির দখলে। বলা হয় এর অন্যতম কারণ আওয়ামী লীগের স্থানীয় বিরোধ।
আসছে ১৫ই জুন নির্বাচনের জন্য আওয়ামী লীগ এর মধ্যে দলের মনোনয়ন ফরম বিতরণ শুরু করেছে। প্রার্থী হতে আগ্রহী দলের বেশকজন নেতা। কেন্দ্রীয় নেতারা বলছেন, প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে নানান দিক বিবেচনায় নেয়া হবে। 
আওয়ামী লীগ দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া বলেন, ‘আমরা সব সময় সরকারি বা বেসরকারি সংস্থার সার্ভে সংগ্রহ করি। এর বাইরে আমাদের তৃণমূলের যে সুপারিশ তাদের যে আকাঙ্খা আছে তা জানার চেষ্টা করি।’

আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, ‘নির্বাচনে সব সময় যোগ্য লোককে, জনপ্রিয় লোককে, ভাল লোককেই আমরা বিবেচনায় আনার চেষ্টা করি। যাতে জনসমর্থন পাওয়ার ক্ষেত্রে কোনো ধরনের অসুবিধা না হয়।’

আগের দুবারের প্রার্থীর হারেন কারনগুলোও বিবেচনায়  দেয়া হচ্ছে। প্রার্থীদের দলীয় মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ১১ই মে।  দুদিন পর ১৩ই  মে স্থানীয় সরকার মনোনায়ন বোর্ড সভা শেষে  দলের প্রার্থী ঘোষণা করা হবে।

সূত্র:DBC

শেয়ার করুন

কুমিল্লা সিটিতে তৃণমূলে গ্রহণযোগ্য ব্যক্তিকে মনোনয়ন দেবে আ. লীগ

তারিখ : ০১:১৯:৪৩ অপরাহ্ন, সোমবার, ৯ মে ২০২২