০৯:০৬ পূর্বাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

মুরাদনগর বাবুটিপাড়ায় স্বপ্নচূড়া সমাজ সংঘের বৃক্ষরোপণ

  • তারিখ : ০৩:৩৫:২০ অপরাহ্ন, রবিবার, ২ জুলাই ২০২৩
  • / 984

আরিফ গাজী।।

কুমিল্লার মুরাদনগর উপজেলায় প্রতিবছরের ন্যায় স্বপ্নচূড়া সমাজ সংঘের উদ্যোগে বিভিন্ন ধরনের বৃক্ষরোপন করা হয়েছে।
রবিবার “বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৩” এর অংশ হিসেবে উপজেলার বাবুটিপাড়া ইউনিয়নের দড়ানিপাড়া – লাজৈর রোডে জারুল ও কৃষ্ণচূড়ার ২০০ টি চারা রোপণ করেছে সংগঠনের সদস্যরা।

জানা যায়, স্বপ্নচূড়া সমাজ সংঘ সংগঠনটি প্রতিবছর সংগঠনের সকল সদস্য ও এলাকাবাসীর সহযোগিতায় বর্ষা মৌসুমে ইউনিয়নের বিভিন্ন রাস্তায় বৃক্ষরোপণ করে আসছে। তারই ধারাবাহিকতায় দড়ানিপাড়া ও লাজৈর গ্ৰামের সংযোগকারী রাস্তাটিতে গাছ লাগিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৩ পালন করেছে সংগঠনটি।

সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য মতিউর রহমান সরকার দুখু বলেন, “দড়ানিপাড়া – লাজৈর রোডটি নতুন হয়েছে। এ রাস্তা দিয়ে প্রতিদিন প্রায় ২০০ থেকে ৩০০ জন লোক যাতায়াত করে। এ রোডে কোনো গাছ না থাকায় প্রচন্ড রোদে পথচারীদের চলতে অনেক কষ্ট হয়। তাই আমরা সংগঠনের উদ্যোগে আজকে এই রোডে ১০০ কৃষ্ণচূড়া ও ১০০ জারুল গাছের চারা রোপণ করছি। পাশাপাশি এলাকাবাসীকে বৃক্ষরোপণ সম্পর্কে সচেতন করার পাশাপাশি বাবুটিপাড়া ইউনিয়নকে একটি সবুজ ইউনিয়নে পরিণত করতে কাজ করে যাচ্ছি।”

এ সময় বৃক্ষরোপণ কর্মসূচিতে সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য মোশারফ হোসেন মিশু, সদস্য বশির আহমেদ, তানভীর আহমেদ, রিয়াজুল ইসলাম, সিয়াম আহমেদ, ইসমাইল হোসেন, আবুল কাশেম, কামাল হোসেনসহ আরো অনেক স্বেচ্ছাসেবী অংশগ্রহণ করে।

শেয়ার করুন

মুরাদনগর বাবুটিপাড়ায় স্বপ্নচূড়া সমাজ সংঘের বৃক্ষরোপণ

তারিখ : ০৩:৩৫:২০ অপরাহ্ন, রবিবার, ২ জুলাই ২০২৩