০৮:২০ পূর্বাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

মুরাদনগরের বাঙ্গরায় ৮০ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার: ২টি সিএনজি জব্দ

  • তারিখ : ০৩:৩৭:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুলাই ২০২৩
  • / 656

আরিফ গাজী  :

কুমিল্লার মুরাদনগরে ৮০ কেজি গাঁজা সহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বাঙ্গরা বাজার থানা পুলিশ। এ সময় তাদের সাথে থাকা দুইটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়।

বুধবার দিবাগত রাতে উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন আন্দিকুট ইউনিয়নের পাক দেওড়া এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা বি-বাড়িয়া জেলার কসবা থানার কামালপুর গ্রামের মো: রফিক সরকারের ছেলে সিএনজি চালক সোহেল মিয়া (২২), জাজিসার গ্রামের মৃত হারুন মিয়ার ছেলে সিএনজি চালক রাসেল মিয়া ওরফে সিজান আহম্মেদ (৩০) ও একই গ্রামের হাসান আলীর ছেলে আবু বক্কর ছিদ্দিক লিপু (২৪)।

বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রিয়াজ উদ্দিন চৌধুরী জানান, পার্শ্ববর্তী জেলার কুটি চৌমুহনী এলাকা থেকে মাদক ব্যবসায়ীরা গাঁজাসহ দুইটি সিএনজি নিয়ে আন্দিকুট ইউনিয়নের পাক দেওড়া এলাকায় অবস্থান করছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।

এ সময় ৮০ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বৃহস্পতিবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

মুরাদনগরের বাঙ্গরায় ৮০ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার: ২টি সিএনজি জব্দ

তারিখ : ০৩:৩৭:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুলাই ২০২৩