০২:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার ওসিকে হুমকি দেওয়া বৈষম্যবিরোধী নেতা মাহদী গ্রেপ্তার কুমিল্লার ৩টি আসনে জামায়াতের প্রার্থীসহ ১১ জনের মনোনয়ন বাতিল কুমিল্লায় থানায় ঢুকে দা দিয়ে পুলিশের ওপর হামলা, যুবক গ্রেপ্তার ভারতীয় কূটনীতিকের সঙ্গে ‘গোপনে’ বৈঠক করেছেন জামায়াত আমির মুসলিম বিশ্বের স্মরণকালের বৃহৎ জানাজা

‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’

  • তারিখ : ১১:২৯:০৪ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
  • / 13

মাহবুব আলম আরিফ, মুরাদনগর :
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, ততই উত্তপ্ত হয়ে উঠছে কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের নির্বাচনী মাঠ।

প্রার্থীদের ব্যাপক প্রচার-প্রচারণায় এখন মুখরিত পুরো মুরাদনগর উপজেলা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত ভোটের হিসাব-নিকাশ, আলোচনা ও জনসংযোগে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা ও তাদের নেতাকর্মীরা।

চলতি সময়ে নির্বাচনী প্রচারণায় সবচেয়ে বেশি সরব দেখা যাচ্ছে ধানের শীষ প্রতীকের প্রার্থী বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ ও ১১ দলীয় জোটের দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ইউসুফ সোহেল এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী আহমদ আবদুল কাইয়ুম।

একদিকে প্রার্থী ও তাদের সমর্থকরা ভোটারদের দ্বারে-দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করছেন, অন্যদিকে চায়ের দোকান, বাজার ও পথচারীদের আড্ডায় চলছে ভোট ও প্রার্থীদের নিয়ে জমজমাট আলোচনা।

পোস্টারবিহীন এই নির্বাচনে ভিন্ন কৌশল বেছে নিয়েছেন প্রার্থীরা। উঠান বৈঠক, পথসভা, মাইকিং ও ছোট ছোট জনসমাবেশের মাধ্যমে ভোটারদের কাছে পৌঁছানোর চেষ্টা চলছে।

প্রতিদিনই নিজ নিজ অবস্থান থেকে নির্বাচনী জনসভা, পরামর্শ সভা ও উঠান বৈঠকে অংশ নিচ্ছেন বিএনপি মনোনীত প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ইউসুফ সোহেল ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী আহমদ আবদুল কাইয়ুম।

যদিও এ আসনে আরও ৬ জন সহ মোট ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, তবে মাঠপর্যায়ে বাকি ৬ জন প্রার্থীদের তেমন দৃশ্যমান প্রচারণা লক্ষ্য করা যাচ্ছে না। সাধারণ ভোটার ও রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কুমিল্লা-৩ আসনে মূল লড়াই হতে যাচ্ছে বিএনপি, জামায়াত ও ইসলামী আন্দোলন এর প্রার্থীর মধ্যে।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ২২টি ইউনিয়ন নিয়ে গঠিত কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৭ শত ২৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫৮ হাজার ৯০৫ জন, নারী ভোটার ২ লাখ ৪১ হাজার ৮১৭ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৪ জন। পোস্টাল ব্যালটের ভোটার সংখ্যা ৯ হাজার ৪৯৮ জন। এ আসনে মোট ১৫৯টি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন

‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’

তারিখ : ১১:২৯:০৪ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬