১০:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার ওসিকে হুমকি দেওয়া বৈষম্যবিরোধী নেতা মাহদী গ্রেপ্তার

করোনা ভাইরাস” প্রতিরোধে এমপি বাহারের সচেতনতামূলক কর্মসূচী

  • তারিখ : ১০:৪৪:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২০
  • / 1331

দেলোয়ার হোসেন জাকির :

“করোনা ভাইরাস” প্রতিরোধ ও সচেতনতায় ব্যাপক কর্মসূচী হাতে নিয়েছে কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার। কুমিল্লা আদর্শ সদর উপজেলায় আর্থিকভাবে অসচ্ছলতার কারনে যারা “করোনা ভাইরাস” সংক্রমণের সব থেকে বেশি ঝুঁকিনিয়ে জীবনযাপন করছেন এরকম জনসাধারনের স্বাস্থ্য সুরক্ষা ও তাদের সচেতন করতে এ কর্মসূচী হাতে নিয়েছেন।

ইতিমধ্যে স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জাম তৈরি ও বিতরণ শুরু হয়েছে উপজেলার জনসাধারনের মাঝে। নিজেকে নিরাপদ রাখা, সুস্থ থাকা, পরিবারসহ সকলকে পরিস্কার পরিচ্ছন্ন রাখাসহ “করোনা ভাইরাস” নিয়ে আতঙ্কিত না হওয়ার বিষয়ে সকলকে সচেতন করতে এ কর্মসূচী হাতে নিয়েছেন এমপি বাহার। স্বাস্থ্য সুরক্ষার সরঞ্জাম তৈরি করে দ্রুত সকলের কাছে পৌছে দেয়ার জন্য নির্দেশনা দিয়েছেন। এই সংকট সময়ে এমপি বাহারের নির্দেশনায় দলীয় নেতাকর্মীদের সহযোগিতায় তা বাস্তবায়ন করছেন এমপি বাহার এর বড় কন্যা সমাজকর্মী জাগ্রত মানবিকতার সাধারন সম্পাদক তাহসীন বাহার সূচনা। ইতিমধ্যেই কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের রসায়ন বিভাগের মাধ্যমে জীবাণুনাশক ১২ শত বোতল (হ্যান্ড স্যানিটাইজার) বিতরন করা হয়েছে। আরো জীবাণুনাশক তৈরির প্রক্রিয়াধীন রয়েছে। ৫০ হাজার পিস সাবানের অর্ডার দিয়েছেন, যা অতিসত্বর সুবিধা বঞ্চিত মানুষের কাছে পৌঁছে দেয়া হবে। উপজেলা স্বাস্থ্যকর্মীরা যে ধরনের তিন লেয়ার বিশিষ্ট মাস্ক ব্যবহার করেন একই রকম ২০ হাজার মাস্কের অর্ডার করা হয়েছে। কুমিল্লাবাসীর নিরাপত্তায় এমপি বাহার কুমিল্লা দোকান-মালিক ফেডারেশন এর নেতৃবৃন্দের সাথে আলোচনা করেছেন যেনো আগামী ২৫শে মার্চ থেকে ৩১শে মার্চ পর্যন্ত শুধুমাত্র খাবার, কাঁচা-বাজার এবং ঔষধের দোকান ছাড়া সকল প্রকার দোকান বন্ধ থাকে। এ সকল কর্মসূচী বাস্তবায়নে সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার সর্বক্ষন পর্যবেক্ষণ করছেন। এ ছাড়াও কুমিল্লাবাসীর প্রতি কিছু নির্দেশনা দিয়েছেন এমপি বাহার, তা হলো, যারা বিদেশ থেকে এসেছে তাদের আত্মিয়স্বজনদের সহযোগিতায় একটি কক্ষে ১৫ দিন রাখার ব্যবস্থা করা, সকলকে মাস্ক ব্যবহার করা, বাহির থেকে এসে সাবান দিয়ে ভালোভাবে হাত ধোয়া, প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়া এবং পরিস্কার কাপড় ব্যবহার করা।

শেয়ার করুন

করোনা ভাইরাস” প্রতিরোধে এমপি বাহারের সচেতনতামূলক কর্মসূচী

তারিখ : ১০:৪৪:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২০