০৯:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে ‘দুর্নীতিবিরোধী’ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন

অহেতুক বাইরে ঘোরাফেরা বন্ধে বুড়িচং উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট অব্যাহত

  • তারিখ : ০৭:৫৫:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২০
  • / 1317

মো.জাকির হোসেন :
কুমিল্লার বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরুল হাসানের সার্বিক নির্দেশনায় উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত রয়েছে। শুক্রবার দুপুর থেকে নিমসার ও কাবিলা সহ বিভিন্ন হাট বাজারে মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়েছে। এসময় মাস্ক ছাড়া বাজারে ও সড়কে অহেতুক ঘোরাফেরার করার অভিযোগে বেশ কয়েকজনকে জরিমানা করা হয়। এছাড়াও মূল্য তালিকা ও অতিরিক্ত মূল্যে বিক্রয় সহ বিভিন্ন অভিযোগে ভোক্তা অধিকার আইনে কয়েকটি দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানকে আর্থিক জরিমানা ও সতর্ক করা হয়। অভিযানের নেতৃত্বে ছিলেন উপজেলা সহকারি ভুমি কর্মকর্তা(এসিল্যান্ড) তাহমিদা আক্তার। অভিযানে বুড়িচং থানা পুলিশের এএসআই দেলোয়ার সহ সঙ্গীয় ফোর্স সার্বিকভাবে সহযোগীতা প্রদান করেন।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কোভিড-১৯ করোনা ভাইরাস বিস্তার রোধে অপ্রোয়জনে কিংবা বিশেষ প্রয়োজন না থাকলক বাড়ির বাইরে না বের হতেও অনুরোধ জানানো হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরুল হাসান জানান, করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে প্রতিরোধই এখন একমাত্র পথ। নিজে ও পরিবারকে সুস্থ্য এবং ভালো রাখতে সরকারি নির্দেশনা মেনে বাড়িতেই অবস্থান করুন। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

শেয়ার করুন

অহেতুক বাইরে ঘোরাফেরা বন্ধে বুড়িচং উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট অব্যাহত

তারিখ : ০৭:৫৫:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২০