০৮:১১ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে ‘দুর্নীতিবিরোধী’ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন

কুমিল্লা সদর দক্ষিণে আটকাপড়া উত্তরবঙ্গের ৬৫ দিনমজুরের পাশে জেলা প্রশাসক

  • তারিখ : ১০:১৬:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২০
  • / 2277

নিজস্ব প্রতিবেদক :
করোনা ভাইরাসের প্রভাবে সারাদেশে যাত্রীবাহী যান চলাচল বন্ধ থাকায় উত্তরবঙ্গের আটকাপড়া ৬৫জন কৃষি শ্রমিকের দায়িত্ব নিলেন কুমিল্লা জেলা প্রশাসক আবুল ফজল মীর। শুক্রবার বিকেলে উত্তর বঙ্গের ৬৫ দিনমজুর নিরুপায় হয়ে বিজয়পুর স্কুল মাঠে খোলা আকাশের নিচে অবস্থান নেয়।মানবিক দৃষ্টকাণ থেকে স্থানীয় ইউপি চেয়ারম্যান সেলিম আহম্মেদ নিজ অর্থায়নে শুক্রবার ও শনিবার দিনে-রাতে থাকা ও খাওয়ার ব্যবস্থা নেন।

বিষয়টি কুমিল্লা জেলা প্রশাসক আবুল ফজল মীর জানতে পেরে শনিবার সন্ধ্যায় কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর স্কুলে ছুটে আসেন এবং অসহায় ৬৫ জন কৃষি শ্রমিকের সাথে কথা বলেন। এসময় জেলা প্রশাসক তাদেরকে আশ্বস্ত করেন যে, উত্তরবঙ্গের জেলা প্রশাসনের সাথে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। এরই মধ্যে যতদিন উত্তর বঙ্গের দিনমজুররা কুমিল্লায় অবস্থান করবে ততদিন কুমিল্লা জেলা প্রশাসন, সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান,উপজেলা নির্বাহী অফিসার আটকাপড়া কৃষি শ্রমিকদের খাওয়া,থাকার ব্যবস্থা,চিকিৎসা ও মোবাইলের মাধ্যমে তাদের পরিবারের সাথে যোগাযোগ করার জন্য ব্যবস্থা নিতে উপজেলা নির্বাহী অফিসারকে নির্দেশ দেন। পরে জেলা প্রশাসক কৃষি শ্রমিকদের মাঝে রাতের খাবার বিতরণ করেন। এ সময় কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম সারওয়ার, উপজেলা নির্বাহী অফিসার মিয়া মোহাম্মাদ কেয়াম উদ্দিন,সদর দক্ষিণ মডেল থানার পরিদর্শক (তদন্ত) কমল কৃষ্ণ ধর, বারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম আহম্মেদ, অর্থমন্ত্রীর একান্ত সহকারী মিজানুর রহমান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

কুমিল্লা সদর দক্ষিণে আটকাপড়া উত্তরবঙ্গের ৬৫ দিনমজুরের পাশে জেলা প্রশাসক

তারিখ : ১০:১৬:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২০