১০:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার ওসিকে হুমকি দেওয়া বৈষম্যবিরোধী নেতা মাহদী গ্রেপ্তার

কুমিল্লায় করোনা সন্দেহে বাড়ী লকডাউন- রোগীর নমুনা ঢাকায় প্রেরন

  • তারিখ : ০২:২৪:৫৭ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২০
  • / 567

কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লা বাগিচাগাঁও এলাকায় করোনা সংক্রমন সন্দেহে এক ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে। এছাড়াও বাড়িটি লকডাউন করা হয়েছে।
কুমিল্লা সিটি কর্পোরেশনের ম্যাডিকেল টেকনলজিস্ট জহিরুল ইসলাম বলেন, আমরা গতকাল নগরীর পশ্চিম বাগিচাগাঁও এলাকার ফাতেমা ম্যানশনের তৃতীয় তলার একজন থেকে নমুনা সংগ্রহ করেছি। তার বয়স ২১।
নমুনা ঢাকায় প্রেরণ করা হয়েছে। এখন রিপোর্টের অপেক্ষায় আছি।
অসুস্থ ব্যক্তির বড় ভাই রবিন বলেন, আমার ছোট ভাইয়ের গত তিন সপ্তাহ ধরে কাশি ও জ্বর । কাশির কারনে তার শ্বাসকষ্ট হতো। কিছুটা গলা ব্যাথা ছিলো। আমি তাকে নেবুলাইজড করতাম। মোবাইলে চিকিৎসা নিয়েছি। সে এখন আগের তুলনায় কিছুটা সুস্থ আছে উল্লেখ করে তিনি জানান, গতকাল তার ছোট ভাইয়ের করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করার বিষয়টি তিনি নিশ্চিত করেছেন। কুমিল্লা সিভিল সার্জন নিয়াতুজ্জামান জানান,গতকাল রবিবার বাগিচাগাঁও এলাকা থেকে এক ব্যক্তির করোনা সন্দেহে নমুনা সংগ্রহ করা হয়। রিপোর্ট আসলে বলা যাবে তিনি করোনায় আক্রান্ত কি না।
কুমিল্লা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া আফরিন জানান, যার নমুনা সংগ্রহ করা হয়েছে তার অবস্থান সিটি কর্পোরেশন এলাকায়। উপজেলা প্রশাসন বিষয়টির সাথে সংশ্লিষ্ট না। তবুও আমরা খোঁজ খবর নিচ্ছি।
বিষয়টি নিয়ে কুমিল্লা সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ও ৯ নং ওয়ার্ড কাউন্সিলর জমির উদ্দিন খান জম্পি বলেন আমরা বাড়তি পদক্ষেপ হিসেবে বাড়ীটি সামাজিকভাবে বিচ্ছিন্ন করেছি। অন্যান্যদেরও হোম কোয়ারান্টাইন নিশ্চিত করেছি। নমুনার রিপোর্ট কি আসে সে অপেক্ষায় আছি।

শেয়ার করুন

কুমিল্লায় করোনা সন্দেহে বাড়ী লকডাউন- রোগীর নমুনা ঢাকায় প্রেরন

তারিখ : ০২:২৪:৫৭ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২০