১১:২১ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার ওসিকে হুমকি দেওয়া বৈষম্যবিরোধী নেতা মাহদী গ্রেপ্তার

বিদেশি অস্ত্রসহ ছাত্রলীগ সভাপতি আটক

  • তারিখ : ০৭:৫৯:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২০
  • / 801

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর চারঘাটে একটি বিদেশি পিস্তলসহ ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি সাগর ইসলামকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। মঙ্গলবার সকালে উপজেলার শলুয়া ইউনিয়নের বালুদিয়াড় গ্রামের হাজির পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চারঘাট মডেল থানায় ভারপ্রাপ্ত সমিত কুমার কুন্ডু।

স্থানীয় ইউপি সদস্য আয়ুব আলী জানান, বালুদিয়াদিয়াড় এলাকায় গত কয়েকদিন ধরে কলাসহ বিভিন্ন ফলমুল চুরির ঘটনা ঘটে। এ নিয়ে গত সোমবার বিকালে স্থানীয় মুনছুরসহ কয়েকজন ব্যক্তির সঙ্গে ফতেপুর গ্রামের সাহেদ আলীর ছেলে ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি সাগর ইসলামের (২০) বাকবিতণ্ডার ঘটনা ঘটে।
তারই জের ধরে মঙ্গলবার সকালে ছাত্রলীগের সভাপতি সাগর প্রতিপক্ষ মুনছুরসহ বালুদিয়াড় গ্রামের কয়েকজন ব্যক্তিকে ফোন করে হাজির পাড়ায় ডেকে পাঠায়। এসময় মুনছুরসহ বালুদিয়াড় গ্রামের ১০-১৫ জন ব্যক্তি গেলে সাগর ইসলাম তাদের লক্ষ্য করে প্রায় ৩ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে।

পরে স্থানীয় এলাকাবাসী গ্রামবাসীর সহায়তায় পিস্তলসহ সাগরকে আটক করে মারধর করে গাছের সঙ্গে বেধে রাখে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর হাত থেকে পিস্তলসহ সাগরকে উদ্ধার করে।
চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সমিত কুমার কুন্ডু জানান, এ বিষয়ে মামলা হয়েছে। ঘটনার সঙ্গে আরো কেউ জড়িত কিনা সে বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

” বিডি প্রতিদিন “

শেয়ার করুন

বিদেশি অস্ত্রসহ ছাত্রলীগ সভাপতি আটক

তারিখ : ০৭:৫৯:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২০