১১:০৮ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

সাড়ে ১০ ঘণ্টা পর জানা গেল ওগুলো বোমা নয়

  • তারিখ : ০৯:১৫:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২০
  • / 876

সাড়ে ১০ ঘণ্টা টেনশনে থাকার পর পাকশীর দিয়াড় বাঘইল গ্রামের মানুষ জানল বোমা সদৃশ বস্তু দুটি আসলে বোমা নয়।

মঙ্গলবার করোনাভাইরাস আতংকের মধ্যে পাকশীতে বোমা আতংকে ছিল দুটি বাড়ির আশপাশের বাড়ির সদস্যরাও।

পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশী দিয়াড় বাঘইল গ্রামে দুটি বাড়ির দরজার সামনে দুটি বোমা সদৃশ বস্তু দেখতে পান পথচারীরা। পাশাপাশি দুই বাড়িতে দুটি বোমা স্থাপন করায় এলাকায় ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়। এই দুটি বস্তু ভালোভাবে টেপ দিয়ে জড়ানো ও বৈদ্যুতিক তার টেনে ব্যাটারি লাগানো ছিল।

মঙ্গলবার রাতে অথবা ভোরে কে বা কারা এই বোমার মতো দেখতে এই বস্তু দুটি স্থাপন করে রেখে যায়। খবর পেয়ে সকালেই পুলিশ এসে বাড়ি দুটি ঘেরাও করে রাখে।

ঘটনাস্থলে আসেন পাবনার পুলিশ সুপার রফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ঈশ্বরদী সার্কেল মো. ফিরোজ কবীর, ওসি বাহাউদ্দিন ফারুকী।

দমকল বাহিনীও আনা হয়। কিন্তু কেউই কথিত বোমায় হাত দিতে সাহস পাননি। ডাকা হয় ঢাকার বোমা ডিসপোজাল ইউনিটের সদস্যদের। দিন পেরিয়ে বিকাল সাড়ে ৪টায় তারা ঘটনাস্থলে পৌঁছে পরীক্ষার পর নিশ্চিত হন এগুলো আসলে বোমা নয়। সুন্দরভাবে জড়ানো বস্তু দুটির মোড়ক খুলে বোমার কোনো আলামত পাওয়া যায়নি।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বিকাশ চক্রবর্তী জানান, ওগুলো বোমা নয়। তবে বোমার মতো করে তৈরি করা হয়েছে।

বাড়ির মালিক শফিকুল ইসলাম জানান, গত বছরের ৮ জুন তাকে প্রাণনাশের হুমকি দিয়ে কে বা কারা উড়ো চিঠি দেয়। চারদিন আগে বাড়ির সামনে পেট্রল ঢেলে রেখে যায় অজ্ঞাত কেউ। এ সব ঘটনায় তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান।

শেয়ার করুন

সাড়ে ১০ ঘণ্টা পর জানা গেল ওগুলো বোমা নয়

তারিখ : ০৯:১৫:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২০