১১:০৯ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

সরকারি ন্যায্যমূল্যের ৬৫ বস্তা চালসহ আটক ৩

  • তারিখ : ১১:০০:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২০
  • / 881

স্টাফ রিপোর্টার:

সিরাজগঞ্জের রায়গঞ্জে সরকারি ন্যায্যমূল্যের (ফেয়ার প্রাইজ) ১০ টাকা কেজির ৬৫ বস্তা চাল কালোবাজারে বিক্রির অপরাধে তিনজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের বহনকরা নসিমন গাড়িটিও জব্দ করা হয়েছে।

জানা যায়, উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নের হাসিল গ্রামের ডিলার নুরুল ইসলাম গত ৫ এপ্রিল চাদাইকোনা খাদ্য গুদাম থেকে ১৮ টন ৯০ কেজি ফেয়ার প্রাইজের চাল উত্তোলন করে। উল্লেখিত চাল গত ৭ এপ্রিল বিতরণ দেখানো হয়।

বুধবার দুপুরে উল্লেখিত কিছু চাল নসিমনযোগে চাদাইকোনায় কালোবাজারে বিক্রির উদ্দেশ্য নিয়ে যাওয়ার পথে ষোলমাইল এলাকায় রায়গঞ্জ থানার এস.আই মেহেদী মােস্তাক ৬৫ বস্তা ফেয়ার প্রাইজের চালসহ, ডিলার নূরুল ইসলামের ছেলে মোজাফফর হোসেন (৩৫), চালক শাজাহান (৪০) ও শফিকুল ইসলাম (৩০) কে আটক করে। তাদেরকে অভিযুক্ত করে রায়গঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

ঘটনার পরপরই ডিলার নূরুল ইসলাম গা ঢাকা দিয়েছে। রায়গঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম ৬৫ বস্তা চালসহ তিনজনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

সরকারি ন্যায্যমূল্যের ৬৫ বস্তা চালসহ আটক ৩

তারিখ : ১১:০০:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২০